শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৫৯ পিএম, ২০২০-১০-০৩
অনুমোদনের অপেক্ষায় থাকা রাজশাহী মহনগর আওয়ামী লীগের কমিটি পত্রিকায় প্রথম প্রকাশ হয়েছে।
কমিটিতে ত্যাগীদের বঞ্চিত করে, হাইব্রিড, ভূমিদস্যু, টেন্ডারবাজ ও বিতর্কিতদের কমিটিতে রাখার কারণে সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি গোপন রাখার চেস্টা করেছিল। কিন্তু পত্রিকায় প্রস্তাবিত কমিটি প্রকাশ হওয়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনা শুরু হয়েছে।
প্রস্তাবিত কমিটিতে একাধিক বিতর্কিত নেতাকে রাখা নিয়ে শহর জুড়ে দুর্দিনের ত্যাগী কর্মীদের মাঝে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পরেছে। প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি মাহফুজুল আলম লোটনের বিরুদ্ধে '৭৫ পূর্ববর্তী সময় থেকেই জাসদের রাজনীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে বঙ্গবন্ধুর খুনিরা ফ্রিডম পার্টি গঠন করলে, লোটন রাজশাহীতে সংগঠিত করার দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর খুনি ফারুক ও রশিদ রাজশাহীতে সাংগঠনিক সফরে এসে তার বাড়িতে আতিথিয়েতা গ্রহন করে। তার নামে এমন অভিযোগও আছে যে, তিনি ও তার ভাই লাটকু প্রায়ই শহীদ জাতীয় নেতা এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে মদের বোতল ও ময়লা ফেলে আসতো।
এছাড়াও বিভিন্ন সংস্থার টেন্ডার সিন্ডিকেট, নিয়োগ বানিজ্য, ভূমি দস্যুতার অভিযোগও তার নামে রয়েছে। দেশের শীর্ষ হেরোইন ব্যবসায়ী বর্তমান কারাগারে আটক শিষ মোহাম্মদের সঙ্গে তার সখ্যতা ছিলো। তার মাধ্যমেই শিষ মোহাম্মদ আওয়ামী লীগের রাজনীতিতে অনুপ্রবেশের সুযোগ পায়।
প্রস্তাবিত কমিটিতে সহ-সভাপতি পদে আছেন প্রনব পান্ডে নামে একজন। যাকে সংগঠনের কোন স্তরের নেতা-কর্মীরাই চিনে না। তাঁর নামও কোনো দিন শুনে নি বলে জানিয়েছে নেতা কর্মীরা।
কমিটির আরেক সহসভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী। কর্মী নয়, নেতার প্রিয়পাত্র হিসাবেই বারবার কমিটিতে স্থান পান। বারবার আত্রাই- রানীনগর আসনে মনোনয়ন চাওয়া এই নেতা, সম্পূর্ণ কর্মী বিচ্ছিন্ন। কোন কর্মীর সঙ্গেই তার কোন যোগাযোগ নাই। একসময়ে জাতীয় পার্টি করার এবং স্বৈরাচার এরশাদ পতনের পর, আওয়ামী লীগে যোগদানের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যোগদানের পর থেকেই নেতাদের তোষামোদী করেই চলছেন তিনি এবং পদ বাগিয়ে নিয়েছেন বারবার।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited