শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪০ পিএম, ২০২৩-০৫-৩০
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে মুরগী খামারের কুকুর-শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আবদু রাজ্জাক শাহরিয়ার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সকাল ৮ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সেগুন বাগিচা গ্রামে এ ঘটনা ঘটে। একইদিন দুপুরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছেন। নিহত শিশু আবদু রাজ্জাক শাহরিয়ার বর্ণিত ইউনিয়নের সেগুন বাগিচা গ্রামের কাইসার হামিদের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ জানান, সেগুন বাগিচা এলাকায় নুরনবীর পুত্র আবদুল গফুর নামে এক ব্যক্তির মুরগী খামার রয়েছে। সেখানে বর্তমানে প্রচুর মুরগী রয়েছে। কুকুর- শিয়ালের উৎপাত থেকে রক্ষা পেতে তিনি মুরগী খামারের চারপাশে জিআই তারের সঙ্গে বৈদ্যুতিক তার জড়িয়ে রাখতেন। সেখানে সকাল বেলা একই গ্রামের শিশু আবদুর রাজ্জাক শাহরিয়ার কামরাঙ্গা কুড়াতে যায়। শাহরিয়ার খামারের পাশে কামরাঙ্গা কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। এদিকে খামার মালিক আবদুল গফুর বাড়ি থেকে বের হয়ে শিশু শাহরিয়ার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এসময় কর্মরত চিকিৎসা শিশুটি মৃত ঘোষনা করেন। পরে চকরিয়া থানা পুলিশ লাশ থানায় নিয়ে গেছে।
চকরিয়া থানার উপপরিদর্শক এসআই ফারুক বলেন, ঘটনাস্থলে রয়েছি, লাশের সুরতহাল শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited