শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪৯ এএম, ২০২২-১০-০৮
প্রেস বিজ্ঞপ্তিত
নাইক্ষ্যংছড়িতে প্রেস ক্লাবের সদস্য জাতীয় দৈনিক ভোরের পাতা, চট্টগ্রাম থেকে প্রকাশিত বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকা ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সৈকত, অনলাইন পোটার্ল
সাকালের খবর এর নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি, সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুর উপর অতর্কিত হামলা চালিয়েছে দুষ্কৃতকারী সন্ত্রাসীরা।
শুক্রবার (৭ অক্টোবর) বিকালে দিকে দৌছড়ি ইউনিয়নের গুরুন্ন্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, এক অসহায় পরিবারকে বসতভিটা থেকে কিছু সন্ত্রাসীরা জোরপূর্বক উচ্ছেদ করতে গিয়ে অসহায় পরিবারের সদস্যের উপর হামলা চালিয়ে গুরুত্বর আঘাত করে। সেই হামলার খবর পেয়ে সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুসহ কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঘটনা স্থলে পৌঁছালে স্থানীয় চেয়ারম্যান এর ইশারায় মোহাম্মদ হোসেন মেম্বার এর নেতৃত্বে আনোয়ার, আব্দুল কাদের, সেলিম, বদি আলম (বদিয়া) আব্দুল্লাহসহ অজ্ঞাত ২০/৩০ জন সন্ত্রাসীরা পরবর্তীতে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালালে সাংবাদিকরা পালিয়ে যায়। সে সময় সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুর উপর হামলা চালিয়ে গুরুত্বর আঘাত করে।
এ সময় সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সহকর্মীরা নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদিকে চিহ্নিত সন্ত্রাসীরা সাংবাদিক টুক্কুর উপর নেক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান নাইক্ষংছড়ি প্রেসক্লাব ও নাইক্ষ্যংছড়ির কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রেসক্লাব ও নাইক্ষ্যংছড়ি কর্মরত নেতৃবৃন্দরা জানান, সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুর উপর হামলার ঘটনা তদন্ত করে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন।
-----------------
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited