শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:০৫ পিএম, ২০২০-০৮-১৪
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে বাসের ধাক্কায় শেখ মতিউর রহমান মতি (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহত মতি দীর্ঘদিন ধরে তার নানা বাড়ি একই ইউনিয়নের শতক গ্রামে বসবাস করে আসছিল। তার জন্মস্থান নবীগঞ্জ উপজেলার মিল্লিক গ্রামে। সে ওই গ্রামের মনহর মিয়ার পুত্র।
জানা যায়, বিকেলে নবীগঞ্জ উপজেলার শতক গ্রাম থেকে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে মতি মোটরসাইকেল যোগে পানিউমদা যাচ্ছিলেন। পথিমধ্যে মুড়াউরা স্কুলের সামনে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি আল-মোবারাকা পরিবহণের ঢাকা (মেট্রো-ব ১৫-৫২৯৪) যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী মতি। এ সময় ঘাতক বাসটিকে আটক করে স্থানীয় জনতা। পরে গুরুতর আহত অবস্থায় মতিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মতিকে মৃত ঘোষনা করেন। এদিকে তাঁর মৃত্যুতে দিনারপুর এলাকাজুড়ে শোকের ছাঁয়া নেমে এসেছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়া নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited