শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ১১:১২ পিএম, ২০২১-০১-১১
কক্সবাজার সদরে রাস্তার পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পথচারীরা।
সোমবার (১১ জানুয়ারি) ভোরে কুকুরের টানাটানি থেকে নবজাতককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন পথচারীরা। রেজাউল করিম নামের এক পথচারী বলেন, ভোরে হাঁটতে বের হয়ে দেখি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের রাস্তার পাশে কয়েকটি কুকুর কি একটা নিয়ে টানাটানি করছে।
দূর থেকে শিশুর মতো মনে হলে কাছে গিয়ে দেখি নবজাতককে নিয়ে কুকুরে টানাটানি করছে। এছাড়া নবজাতকের পাশে একটি কাগজের বাক্সও রয়েছে।
তিনি আরও বলেন, হয়ত কেউ রাতে অথবা ভোরে কাগজের বাক্স ভরে সদ্য নবজাতকের দেহটি রাস্তার পাশে ফেলে দিয়েছে। পরে আমরা কয়েকজন মিলে নবজাতকের মৃতদেহটি কুকুর কাছ থেকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পৌঁছে দিই।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন আব্দুর রহমান জানান, পথচারীরা নবজাতকের মৃতদেহটি হাসপাতালে নিয়ে এসেছে। হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিবেন।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited