dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ১২:২৩ পিএম, ২০২৬-০২-১১

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা অনেকের কাছে ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত। তবে বাংলাদেশের আকাশে এই দৃশ্য দেখা যাবে না। শুধু বাংলাদেশই নয়, প্রতিবেশী ভারত থেকেও গ্রহণটি পর্যবেক্ষণ করা সম্ভব হবে না।

জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, বলয়াকার সূর্যগ্রহণ ঘটে তখন, যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝামাঝি অবস্থানে আসে, কিন্তু পৃথিবী থেকে তার দূরত্ব তুলনামূলক বেশি থাকে।

এ কারণে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। ফলে সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো উজ্জ্বল বৃত্ত দেখা যায়। এই মনোমুগ্ধকর দৃশ্যই ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, গ্রহণটি আন্তর্জাতিক সময় অনুযায়ী সকাল ৭টা ১ মিনিটে (ইউটিসি) শুরু হবে। বাংলাদেশ সময় অনুযায়ী সেটি হবে দুপুর ১টা ১ মিনিটের দিকে। বলয়াকার অংশটি সর্বোচ্চ প্রায় ২ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এই সময়সীমা নির্ভর করবে পর্যবেক্ষণের নির্দিষ্ট অবস্থানের ওপর।

এই গ্রহণ পৃথিবীর খুব সীমিত অঞ্চলে দৃশ্যমান হবে। প্রধানত অ্যান্টার্কটিকার কিছু দুর্গম এলাকায় বলয়াকার অংশ দেখা যাবে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশ এবং দক্ষিণ আমেরিকার নির্দিষ্ট কিছু অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা যেতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ ও ভারত, এই গ্রহণপথের বাইরে থাকায় এখানকার মানুষ সরাসরি তা দেখতে পারবেন না।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে চোখের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহণ দৃশ্যমান এমন এলাকায় অবস্থানকারীদের অবশ্যই আইএসও ১২৩১২-২ মানসম্পন্ন অনুমোদিত সূর্যগ্রহণ চশমা ব্যবহার করতে হবে। খালি চোখে কিংবা সাধারণ সানগ্লাস পরে সূর্যের দিকে তাকানো বিপজ্জনক এবং এতে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে।

রিলেটেড নিউজ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়à§...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, à¦...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভà§...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপà¦...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েà¦...বিস্তারিত


জেনে নিন মারা গেছেন কোন হাফেজ তাকরিম

জেনে নিন মারা গেছেন কোন হাফেজ তাকরিম

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) হাফেজ তাকরিম নামে এক তরুণের মৃত্যুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর