dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চকরিয়া থানায় হত্যা মামলায় নিরীহ মানুষকে জড়িয়ে হয়রানির অভিযোগ

দৈনিক অনুসন্ধান    |    ১২:৫৫ পিএম, ২০২৩-০৫-০৯

চকরিয়া থানায় হত্যা মামলায় নিরীহ মানুষকে জড়িয়ে হয়রানির অভিযোগ

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।


ষড়যন্ত্রমুলক হত্যা মামলায় জড়িয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ২ জন নিরীহ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এদিকে গ্রেফতার এড়াতে তারা গা ঢাকা  দিয়েছেন।

তারা হলেন বর্নিত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লোকমান হাকিমের পুত্র ছৈয়দ আলম ও আবদুল হাকিমের পুত্র শামসুল আলম। বর্তমানে তারা তলিয়াঘোনা পরিচালনা কমিটির সভাপতি-সেক্রেটারীর দায়িত্ব পালন করছেন।

ভূক্তভোগীদের অভিযোগ, গত ২ মে উপজেলার ডুলাহাজারা নতুন ঘোনা মৎস্য ঘেরে সোলার প্যানেলের বাল্ব লাগানো নিয়ে ছুরিকাঘাতে বালুরচর গ্রামের সালেহ আহমদের পুত্র আজিজুর রহমান নিহত হয়। পরদিন পুলিশ এ ঘটনায় জড়িত ঘাতক মোঃ ইছহাককে গ্রেফতার করে।

গত ৪ মে নিহত আজিজের স্ত্রী খতিজাতুল কোবরা বাদী হয়ে খুনি ইসহাককে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। অথচ এ ঘটনায় ৩/৪ নং যাদের আসামি করা হয় তাদের কেউই জড়িত ছিল না।

মামলার ৩ নম্বর আসামি ছৈয়দ আলম ও ৪ নম্বর আসামি শামসুল আলম জানান, তলিয়াঘোনা চিংড়ি ঘের ইজারার জের ধরে তাদের মামলায় জড়ানো হয়েছে। অথচ সে সময় আসামিরা খুটাখালীতে অবস্থান করছিলেন। তারা জানান, থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মুজিবুর রহমানকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।

তবে  খুটাখালীর স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মামলায় (আলম-শামসু) যাদের আসামি করা হয়েছে, তারা এলাকার সহজ সরল ও ভাল মানুষ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মোঃ আবদু জব্বার জানান, নিরাপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন তা দেখা হবে।

খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, ঘটনাটি ঘটেছে পাশ্ববর্তী ডুলাহাজারা চিংড়ি ঘেরে, উল্টো মামলা করা হয়েছে আমার এলাকার দু'জন নিরীহ লোকজনের নামে। বিষয়টি আমি তাৎক্ষণিক থানার ওসি ও ইউএনও মহোদয়কে অবহিত করেছি।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর