dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা চেষ্টা

দৈনিক অনুসন্ধান    |    ১১:০৫ পিএম, ২০২৩-১০-১০

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা চেষ্টা

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাট-ম্যালকারপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে আশরাফ আলী (৩৯) নামে এক যুবক স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে। ওই যুবক এলাকার আনসার আলির ছেলে।

এলাকা সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল নয়টার দিকে তার স্ত্রী ফাতেমা বেগম (৩২) কে রান্না ঘরে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারের শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থল থেকে আশরাফ আলীকে ধরে তার কাছ থেকে হাসুয়া কেড়ে নেই। এবং স্থানীয়রা তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অটো ভ্যানে, দ্রুত ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারা যায়, তাদের বিবাহের পর থেকেই প্রায় সময়, তাদের এরকম ঘটনা লেগেই থাকে। তার স্ত্রীর অভিযোগ সে সপ্তাহে দুই দিন কাজ করলে তিন দিন বসে থাকে। সে নিজে এবং তার স্ত্রীকে দিয়ে কয়েকটি এনজিও থেকে কিস্তি উঠিয়েছে। সে কিস্তির টাকা পরিশোধ করার জন্য স্ত্রীকে নানাভাবে টাকা আনতে চাপ দিতে থাকে। এসব নিয়েই স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক কলহ লেগেই থাকতো। 

আজ সকালে তার বড় ছেলের দেওয়া ১২ শ টাকা আশরাফ আলী তার স্ত্রীর কাছ থেকে চাইলে সে দিতে আপত্তি করে। রাজি না হলে এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সে উত্তেজিত হয়ে সবজি কাটা হাসুয়া দিয়ে তাকে এলোপাথারি ভাবে কুপিয়ে মারাত্মক যখম করে। এর আগেও তার ছেলে ও তার স্ত্রীকে কাটবো বলে হুমকি দিয়ে আসছিল।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন,  নির্যাতিত কোনো মহিলা কিংবা পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন আইনি সহায়তা চাওয়া হয়নি। আইনি সহায়তা চেয়ে মামলা করলে কঠোর ভাবে ব্যবস্থা নেওয়া।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর