শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:৪৩ পিএম, ২০২২-০৮-০৩
সাব্বির রহমান, সন্দ্বীপ
বর্ণীল সাজের মুহুর্তগুলো কখন যেন হারিয়ে গেল। সোনালী স্মৃতির আবেগি মনটা কত না মধুর ছিল! অন্তহীন দিগন্তের মাঠ পেরিয়ে যেতাম সেথায় দলবেঁধে,হৃদয়ের গহীনে জমানো স্মৃতি ক্ষণে ক্ষণে মনে পড়ে।
জীবন থেকে হারিয়ে গেছে ফেলে আসা দিনগুলো। যেখানেই যেভাবে রবে প্রিয় সবাই যেন থাকে ভালো। মহাকালের গর্বে হারিয়ে গেছে সেই হিরন্ময় জীবন। স্মৃতির জলসার মিলন সম্ভারে রবে সবাই চির আপন।
জীবনের তরে হে প্রিয় বন্ধু কখনও যদি দেখা না হয় হৃদয় অর্ঘে শুভকামনা মোর ভালো থেকো এই ধরায়!আসবে না আর মায়ায় জড়ানো সোনালী দিনগুলো, ওটাই ছিল সেরা জীবন আর ছড়াবে না স্বপ্নের আলো।
মনের গহীনে উঁকি দেয় হৃদয়ের শিহরিত স্মৃতিগুলো, অদেখা অনুভবে কামনা রইল সবাই যেন থাকে ভালো, স্মৃতির মিলন সম্ভারে গড়েছিলাম আত্মার ভূবণ, উড়ন্ত বলাকার মত স্বপ্নের আঙ্গিনায় ছিলাম যে আপন।
ভালো থাকো চির আপন স্বপ্নের সোনালী জনপদ, মানবপ্রেমে ঘুরে দাঁড়াবে জীবনের ঘুচবে সব অপবাদ! স্মৃতির জনপদে মোর পায়ের চিহ্ন পড়বে না তো আর,তোমাদের স্মৃতি বুকে নিয়ে চলে যাবো ধরনীর ওপার।
জীবন সম্ভারে কখনও আসবে না মায়াবী ক্ষণকাল,স্মৃতিগুলো তাই জীবনের বাঁকে বাঁকে থাকবে চিরকাল সোনালী সুখের স্মৃতি বুকে নিয়ে করেছি জীবন পার নিয়তির ডাকে স্বপ্নের ভূবণ ছেড়ে যেতে হবে পরপার,,,,!
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited