শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪৪ পিএম, ২০২২-১২-০৮
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারো বাজার (সুনামগঞ্জ) বাজারের জায়গা দখল করে বাড়ি নির্মানের অভিযোগ করেছেন বাজার ইজারাদার ও হাট কমিটি।
সরেজমিনে গিয়ে জানা যায়, উক্ত এলাকার নজর আলী, পিতা মৃত ফজর আলী গারো বাজার সুনামগঞ্জ বাজারে জোরপূর্বক বাড়ি নির্মান করছেন। বাজার ইজারাদার ও হাট কমিটি বাড়ি নির্মান কাজে নিষেধ করলে তা অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মান করছেন।
এতে করে গরুর হাট সংকুচিত হয়ে যাচ্ছে এবং বাজারে মানুষের যাতায়াত বিঘ্নিত হচ্ছে।
বাজারের ইজারাদার আলতাফ হোসেন জানান, নজর আলী দীর্ঘদিন যাবত বাজার দখলের পায়তারা করে আসছেন, সাবেক চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন বিগত দিনে তাকে একটি নিদিষ্ট স্থানে থাকার নির্দেশ দিলেও তা অমান্য করে বর্তমানে গরুর হাট দখল করে বাড়ি নির্মান করছেন। তিনি আরও জানান, নজর আলী ভুমিহীন থাকার কারণে মহিষমারা আশ্রয়ণ প্রকল্পে তাকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর দেওয়া হয় কিন্তু সেই ঘরে নিজে না থেকে অন্য লোক রেখে সে বাজার দখল করে বাড়ি নির্মান করছেন।
দখলদার নজর আলীর কাছে বাজার দখল করে বাড়ি নির্মানের কারণ জানতে চাইলে তিনি কোন সদুত্তর বা কাগজপত্র কোনটাই দিতেপারেননি।
অবৈধ দখলদারকে উচ্ছেদ করে রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করার জন্য বাজার ইজারাদার ও হাট কমিটি উর্ধতন কর্তৃপক্ষের কাছে সরজমিন তদন্তে সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited