শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৫৪ পিএম, ২০২৩-০৫-২৯
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থেকে মনিরুল ইসলাম (৯) নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ২৯ মে সোমবার সকাল ৮ টার দিকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয় মেম্বার আব্দুল হাকিম।
মনিরুল ইসলাম উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের উত্তর শিয়া পাড়ার মামুন অর রশিদের ছেলে।
এলাকাবাসী বরাত দিয়ে মেম্বার আবদুল হাকিম জানান, মনিরুল ইসলাম গতকাল রবিবার সন্ধ্যায় সহপাঠীদের সাথে খেলাধুলা করে উত্তর শিয়া পাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে আত্মীয় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নিলেও তার খোঁজ মিলেনি।
সোমবার সকাল ৮ টার দিকে স্থানীয় এক মুরব্বি ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন পরে স্থানীয়দের সহযোগীতায় মৃতদেহ উদ্ধার করে।
মেম্বার আব্দুল হাকিম আরো বলেন, ঘটনাটি ঈদগাঁও থানা পুলিশকে অবগত করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রশাসনিক প্রক্রিয়া ছাড়া দাফন ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited