dailyonusondhan

  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম


চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাক ছিনতাই অতঃপর হেলপারকে হত্যা

দৈনিক অনুসন্ধান    |    ০৭:০১ এএম, ২০২২-০৫-১৩

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাক ছিনতাই অতঃপর হেলপারকে হত্যা

সাতকানিয়ায় একটি ব্রিজের নিচ থেকে স্কচটেপ দিয়ে চোখ বাঁধা অবস্থায় মোঃ বেলাল উদ্দিন (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে কেরানীহাট-গুনাগরি সড়কের সাতকানিয়াস্থ থ্রি-স্টার কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে হাদুর ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বেলাল গত বুধবার রাতে বাঁশখালী থেকে ছিনতাই হওয়া একটি মিনি ট্রাকের হেলপার। সে কালিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব জঙ্গল কুকদন্ডী এলাকার নুরুল আমিনের পুত্র । 

নিহত কিশোর মোঃ বেলালের ফুফাতো ভাই আবদুল মান্নান জানান, বেলাল একই এলাকার ড্রাইভার আবদুল লতিফের মিনি ট্রাকে হেলপারের চাকরি করতো। গত বুধবার রাতে চালক আবদুল লতিফ মিনি ট্রাকটি গুনাগরি আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী একটি মাঠে রেখে চলে যান। কিশোর হেলপার মোঃ বেলাল রাতে অন্যান্য দিনের মতো ওই গাড়িতে ঘুমায়। গতকাল সকালে চালক আবদুল লতিফ আশ্রয়ণ প্রকল্প এলাকায় এসে দেখে গাড়ি ও হেলপার বেলাল নাই। এ সময় বেলালের মোবাইলও বন্ধ পাওয়া যায়। তখন গাড়ির মালিক, চালক ও বেলালের স্বজনরা অনেক খোঁজাখুঁজি করার পরও গাড়ি এবং হেলপারের সন্ধান না পেয়ে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এদিকে, গতকাল বিকালে ৫টার দিকে সাতকানিয়ায় ব্রিজের নিচে লোকজন কিশোরের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মীরা যৌথভাবে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ উদ্ধারের খবর পেয়ে ছিনতাই হওয়া ট্রাকের চালক ও হেলপারের স্বজনরা এসে লাশটি বেলালের বলে শনাক্ত করেন।

ছিনতাই হওয়া ট্রাকের চালক আবদুল লতিফ জানান, সকালে এসে দেখি গাড়ি এবং বেলাল নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করার পরও সন্ধান না পেয়ে বাঁশখালী থানায় জিডি করি। বিকালে সাতকানিয়া লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি এটি বেলালের লাশ। মূলত ছিনতাইকারীরা বেলালকে হত্যা করে ট্রাকটি ছিনিয়ে নিয়েছে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে জানান, ব্রিজের নিচ থেকে আমরা বাঁশখালীর কিশোর মোঃ বেলালের লাশ উদ্ধার করি। তার গলায় গামছা পেছানো এবং চোখ দুইটি স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। শরীরের অন্য কোথাও উল্লেখযোগ্য কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে জানতে পারলাম কিশোর বেলাল বাঁশখালী থেকে ছিনতাই হওয়ায় একটি ট্রাকের হেলপার। আমরা বেলালের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তিà¦...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর