dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


উন্নয়নে সমৃদ্ধ আধুনিক সন্দ্বীপের ধারক ও বাহক মাহফুজুর রহমান মিতা এমপি

দৈনিক অনুসন্ধান    |    ১০:২০ এএম, ২০২১-০৯-১৮

উন্নয়নে সমৃদ্ধ আধুনিক সন্দ্বীপের ধারক ও বাহক মাহফুজুর রহমান মিতা এমপি

কাউছার মাহমুদ দিদার:

সন্দ্বীপ শব্দটির ব্যাখ্যায় জড়িত ছিল একটি দ্বীপাঞ্চলের জনপদের অবহেলিত ও নিপীড়িত মানুষের আর্তনাদ। চারদিকে সাগর বেষ্টিত  মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকায় চিকিৎসা, উন্নত শিক্ষা অনেকাংশে পিছিয়ে ছিল এই জনপদের লোকজন। নিত্যদিনের সঙ্গী ছিল বেড়ীবাঁধ ভেঙ্গে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার গল্প, প্রায়ই ২ মাইলের মতো কাদামাটি মাড়িয়ে  চলা  নৌ-যাতায়াতের গল্প, সংস্কারহীন ভাঙ্গা রাস্তায় ঝুঁকিপূর্ণ চলাচলের গল্প, কেরোসিনের বাতির আলোতে রাত কাটানোর গল্প মিলিয়ে এক অসহায়ত্ত্বের গল্প ছিল সন্দ্বীপবাসীর জীবন যাত্রায়। দীর্ঘদিন ভুগেছিলেন একজন যোগ্য নেতৃত্ব ধারক ও অভিভাবকের অভাব। 

সন্দ্বীপবাসীর দীর্ঘ সময়ের জীবনযাত্রার   উন্নয়ন, আধুনিক সন্দ্বীপের রূপকার, সন্দ্বীপবাসীর সুখে-দুঃখে, বিপদাপদে পাশে থাকার মতো তাদের একমাত্র অভিভাবক হিসেবে পাশে পেয়েছিলেন প্রয়াত সাংসদ সন্দ্বীপের বিশিষ্ট দানবীর দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান কে। যিনি পরিকল্পনা নিয়ে কাজ করেছেন অবহেলিত সন্দ্বীপের উন্নয়ন, সন্দ্বীপবাসীর দূঃখ-দূর্দশা মুক্তির লক্ষে। দ্বীপবন্ধুর দ্বারস্থ হয়ে খালি হাতে ফিরেছেন এমন কাউকে খুঁজে পাওয়া যায় নি। 

দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের মৃত্যুর পর সন্দ্বীপবাসী  আবারো আর্তনাদ করেছিলেন অসহায়ত্বে ও জুলুমবাজদের অত্যচারে। দ্বীপবন্ধুর মৃত্যুর পরে মানুষের  ন্যায্য অধিকার,  সন্দ্বীপের উন্নয়নে বাবার রেখে যাওয়া কাজগুলো  
বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আশ্বাস নিয়ে সন্দ্বীপবাসীর মাঝে এসেছিলেন দ্বীপরত্ন আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি। বাংলাদেশ সরকারের উন্নয়ন আজ সন্দ্বীপ জুড়েই বিস্তৃত যা একমাত্র সম্ভব হয়েছে সন্দ্বীপবাসীর অভিভাবক মাহফুজুর রহমান মিতা এমপির  প্রচেষ্টায়। যিনি সন্দ্বীপের প্রতিটা বিষয় নিয়ে বারবার সংসদে উত্থাপন করেছেন। দিনরাত মন্ত্রণালয়ে ছুটেছেন সন্দ্বীপবাসীর অধিকার আদায়ে করেছেন  আধুনিক জেটি,  সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সাগরের তলদেশ দিয়ে সন্দ্বীপে এনেছেন  বিদ্যুৎ, ফায়ার স্টেশন স্হাপন,  মুক্তিযোদ্বা ভবন নির্মাণ, সন্দ্বীপের ভাঙ্গন রোধ করতে  চারপাশে ব্লক বেড়িবাঁধ নির্মাণ,প্রধান সড়ক দেলোয়ার খাঁ ডাবল লেইনে উন্নেতি করণ,নৌ পথে যাতায়াতের সুবিধার জন্য  ৫০০ আসন বিশিষ্ট  নতুন জাহাজ যুক্ত করা সহ অসংখ্য রাস্তা ঘাট,  স্কুল কলেজের ভবন  নির্মাণে ভূমিকা রেখেছেন এ-ই নেতা।

সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে সবসময় নিজেকে বিলিয়ে দিয়েছেন অনায়াসে। নেতা-কর্মীরা বাংলাদেশ আওয়ামীলীগের সন্দ্বীপ উপজেলা শাখাকে সুসংগঠিত করতে যখন যখনই কোনো দাবি নিয়ে গেছেন তখনই সাড়া পেয়েছেন। সন্দ্বীপ উপজেলার ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের সাংগঠনিক কাজে এ নেতাকে সর্বদা পাশে পেয়েছেন সন্দ্বীপের নেতা-কর্মীরা। সত্যিকার অর্থে একজন মাটির মানুষ তিনি। যার মাঝে নেই অহংকার, নেই কার্পণ্যতাবোধ, নেই হিংসা-বিদ্বেষ। 

সন্দ্বীপবাসীর অভিভাবক  মাহফুজুর রহমান মিতা এমপি   কর্মী হতে পেরে অনেকে গর্ববোধ করে বলে জানা গেছে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর