শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:২৮ পিএম, ২০২৪-০২-২০
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্কুলছাত্র তাজিমুল হত্যা মামলায় দু'জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দু'জনকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে এ আদেশ দেন অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নাচোল পৌর এলাকার শ্রীরামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. রুবেল হক ও একই গ্রামের নিয়ামুল হকের ছেলে মো. হযরত আলী। এদের মধ্যে দণ্ডপ্রাপ্ত রুবেল আদালতে উপস্থিত থাকলেও পলাতক রয়েছেন হযরত আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, নিহত তাজিমুল পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাতেন। ২০২০ সালের ১৯ নভেম্বর আসামিরা ধান নিয়ে আসার কথা বলে তাজিমুল হকের অটোরিকশা ভাড়া নেন। এরপর অটোরিকশা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নাচোল উপজেলার চিনিসল্লা গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তার গলায় গামছা ও রশি পেঁচিয়ে এবং ইট নিয়ে মুখ থেঁতলে হত্যা করে। পরে মরদেহ গুম করার উদ্দেশে ওই ভবনেই বালুচাপা দেওয়া হয়। পুলিশ ওই রাত সাড়ে ১০টার দিকেই মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় তাজিমুলের নানা আব্দুল ওহাব বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩১ মে নাচোল থানার এসআই গোলাম রসুল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited