dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ইরানের দরজায় পরমাণু বোমাবাহী মার্কিন যুদ্ধবিমানের মহড়া

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০৯:৪৪ এএম, ২০২১-০২-০১

ইরানের দরজায় পরমাণু বোমাবাহী মার্কিন যুদ্ধবিমানের মহড়া

‘যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো জায়গায় পৌঁছাতে সক্ষম’, এ মিশনের জানান দিতে পারস্য উপসাগরে পরমাণু বোমা বহনে সক্ষম বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুদ্ধবিমানের প্রদর্শনী করেছে ওয়াশিংটন। মার্কিন বিমান বাহিনী প্রদশর্নীর একটি ভিডিও প্রকাশ করেছে।
 

ভিডিওতে দেখা যায়, বুধবার লুইজিয়ানার বার্কসডালে বিমানঘাঁটি থেকে বি-৫২ যুদ্ধবিমান অনবরত উড়ছে। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার এক সপ্তাহ পরই এমন ঘটনা ঘটল। প্রদর্শনীর সময় মার্কিন যুদ্ধবিমানকে পাহারায় যোগ দেয় যুক্তরাষ্ট্রের নৌ, সামুদ্রিক সেনারা এবং সৌদি যুদ্ধবিমান।

শনিবার টুইটে একাধিক বার্তা পোস্ট করে ইউএস আর্মি সেন্ট্রাল কমান্ড জানায়, মধ্যপ্রাচ্যের আকাশে প্রদর্শনীর সময় যুক্তরাষ্ট্রের দুটি পরমাণু বোমাবাহী যুদ্ধবিমানের সঙ্গে আরও চারটি মার্কিন এবং সৌদি যুদ্ধবিমান অংশ নেয়। অংশীদারিত্ব শক্তিশালীর পাশপাশি সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির, বিমান সক্ষমতা বিশ্বের যে কোনো জায়গায় মোতায়েন সক্ষম, এটা জানানোও প্রদর্শনীর উদ্দেশ্য ছিল।

বিবৃতিতে প্রদর্শনীর কারণে ইরানের নাম উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র। কিন্তু কিছু গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে চলমান উত্তেজনাকে ইঙ্গিত করে এ মহড়া। বাইডেনের পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দু’দেশের সম্পর্ক অব্যহতভাবে তলানিতে গিয়ে ঠেকে। 

ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র একতরফাভাবে ২০১৫ সালে সই হওয়া ইরানের পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ায়। অতীতে প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা দেশটির উপর আরোপ করে। সেইসঙ্গে চাপিয়ে দেয় নতুন নতুন বিধিনিষেধ। ইরানের তেল রফতানি শূন্যের কোটায় নামিয়ে দেয়ারও ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। ২০২০ সালে জানুয়ারিতে বাগদাদে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানিকে। এরপরই দু’পক্ষের উত্তেজনা চরমে পৌঁছায়।

ইরানের প্রতি বাইডেন প্রশাসন এ পর্যন্ত পূর্বের মার্কিন প্রশাসনের আচরণের উল্টোটাই দেখিয়েছে। অব্যাহতভাবে ইঙ্গিতি দিয়েছে চুক্তি ফেরার। তবে, বুধবারের প্রদর্শনীর মাধ্যমে, যুক্তরাষ্ট্র জানান দিয়েছে আর যাই হোক বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংকট থেকে সরে দাঁড়াচ্ছে না তারা।

এর আগে ইরান বাইডেন প্রশাসনকে চুক্তিতে ফেরার আহ্বান জানিয়ে ট্রাম্পের আমলে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তেহরান ইউরেনিয়াম মজুদের সীমাবদ্ধতাসহ চুক্তির অন্যান্য শর্ত পূরণ করবে বলেও জানায় প্রেসিডেন্ট হাসান রুহানি প্রশাসন।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর