dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপ উপজেলা বিএনপির ৮টি ইউনিয়নে কমিটি ঘোষণাঃ আওয়ামী মতাদর্শের লোক ঢুকানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪২ এএম, ২০২২-০৫-১১

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৮টি ইউনিয়নে কমিটি ঘোষণাঃ আওয়ামী মতাদর্শের লোক ঢুকানোর অভিযোগ

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৮টি ইউনিয়নে কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের ও সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এতে জনাব হাসানুজ্জামান মামুন চেয়ারম্যানকে আহ্বায়ক, জয়নাল আবেদীন বাকেরকে যুগ্ম আহ্বায়ক ও শফিকুর রহমানকে সদস্য সচিব করে (রহমতপুর ইউনিয়ন), জাহাঙ্গীর হোসেনকে আহবায়ক ও মোঃ মোক্তাদের মাওলাকে
সদস্য সচিব করে (হারামিয়া ইউনিয়ন), মোঃ গাজী হানিফকে আহ্বায়ক ও শওকত আলী রাজুকে
সদস্য সচিব করে (সারিকাইত ইউনিয়ন), মুক্তিযোদ্ধা সোলাইমান বাদশাকে আহ্বায়ক ও মোঃ ইদ্রিস আলমকে সদস্য সচিব করে (মুছাপুর ইউনিয়ন), আবদুর রহিমকে আহবায়ক ও নুরুল আফসারকে সদস্য সচিব করে (গাছুয়া ইউনিয়ন), সালাউদ্দিন চৌধুরী চেয়ারম্যানকে আহবায়ক ও মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে (বাউরিয়া ইউনিয়ন), সাইফুল ইসলাম টুটুলকে আহবায়ক ও ইব্রাহিম রাজুকে সদস্য সচিব করে (মাইটভাঙ্গা ইউনিয়ন), কাউছার চেয়ারম্যানকে আহবায়ক ও ফখরুল ইসলামকে সদস্য সচিব করে (মগধরা ইউনিয়ন) মোট ৮টি ইউনিয়নে বিএনপি কমিটির ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে গাছুয়া ইউনিয়ন কমিটির  আহবায়ক আবদুর রহিমককে নিয়ে। ফেইসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করছেন।এছাড়াও ১৯৯১ সালে সংসদ নির্বাচনের আগে হক সাহেবের বাজার এলাকায় বিএনপির মিছিলে বোমা হামলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে হারামিয়া ইউনিয়নে ফসিউল আলম রহিম, লায়ন নাছির ও আলাউদ্দিনের মতো হেভিওয়েট প্রার্থী বাদ পড়ায় রয়েছে ব্যাপক গুঞ্জন। এবিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব  আলমগীর হোসেন ঠাকুর বলেন, গাছুয়া ইউনিয়ন বিএনপির বর্তমান আহবায়ক আবদুর রহিম তার গোষ্ঠীর স্বার্থে নৌকার নির্বাচন করেছে ঠিক তবে ৯১সালে হামলার বিষয়ে তার সম্পৃক্ততা আমার জানা নাই আর হারামিয়া ইউনিয়নে নতুন নেতৃত্ব সৃষ্টির জন্য কাজ করা হয়েছে। এবিষয়ে উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন,লায়ন নাছির, আলাউদ্দিন ও ফসিউল আলম রহিমকে বাদ দিয়ে কমিটি করাটা দুঃখজনক এবং গাছুয়ার আবদুর রহিমের বিষয়টা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর