dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


কক্সবাজারের -মহেশখালীতে সরকারি বন কেটে ঘের নির্মাণ, বাঁধ কেটে দিলো বন বিভাগ

দৈনিক অনুসন্ধান    |    ০৭:০০ পিএম, ২০২১-০৭-১১

কক্সবাজারের -মহেশখালীতে সরকারি বন কেটে ঘের নির্মাণ, বাঁধ কেটে দিলো বন বিভাগ

মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ

 কক্সবাজারের- মহেশখালী উপজেলায় সরকারি জমি দখল করে, বন বিভাগের উদ্ভিদ বাগান -প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালীরা। গত ৩ মাস ধরে টানা এ দখলযজ্ঞ চললেও শনিবার (১০) জুলাই  উপকূলীয় বন বিভাগ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ একর সরকারি জমি অবমুক্ত করে।

উপকূলীয় বন বিভাগ -গোরকঘাটা রেঞ্জের কর্মকর্তা এসএম আনিসুর রহমান জানান -গত বেশ কয়েকদিন আগ থেকে মহশখালীর জনৈক নেতার অনুসারী লোকজন মহেশখালীর বড়দিয়া মৌজার প্রায় ৬ একর বন বিভাগের জমি অবৈধভাবে দখল করে নেয়। তারা সেখানে বাঁধ গড়ে তোলে তারা। প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন লোক বাঁধ নির্মাণ কাজ করে যাচ্ছিল। লোকালয় থেকে বেশ দূরে সমুদ্রোপকূলবর্তী এলাকায় হওয়ায় দখলের তথ্যটি বন বিভাগের অগোচরে থেকে গিয়েছিলো।

শনিবার সকাল ৮ থেকে ১৫ জনের শসস্ত্র দল নিয়ে প্রায় ৬ ঘন্টা অভিযান চালিয়ে বাঁধ কেটে দখল মুক্ত করা হয়। এ সময় বাঁধ কাটার কাজে ৩০ জন শ্রমিক কাজ করে। যারা দখল করছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতির কথা ও জানান।

এদিকে মহেশখালীর বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতারা সিন্ডেকেট করে বন বিভাগকে ম্যানেজ করে প্যারাবন কেটে চিংড়ী ঘের নির্মাণ করার হিড়িক পড়েছে। বিভিন্ন স্থানে প্যারাবন নিধনকারীদের বিরুদ্ধে কার্যতঃ আইনগত ব্যবস্থা না নেওয়ায় প্যারাবন কেটে পরিবেশ ধ্বংস করে আসছে।


পরিবেশ আন্দোলন বাপার মহেশখালীর সভাপতি মোসাদ্দেক ফারুকী বলেন, পরিবেশ ধ্বংশকারীরা পরিবেশের শত্রু, দেশের শত্রু;  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাফুজুর রহমান জানান, বড়দিয়া নামক একটি স্থানে প্যারাবন কেটে দখল করার অভিযোগ শুনলে বন বিভাগকে সহযোগিতার মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঘেরের বাঁধ কেটে দিয়ে সরকারি জায়গা উদ্ধার করা হয়। সরকারি জমি অবৈধ ভাবে দখল করে, উদ্ভিদ বাগান ধ্বংস করে ঘের নির্মাণের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
মহেশখালীর  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমান বলেন বন দখলদারদের বিরুদ্ধে অভিযান অভ্যাহত থাকবে । 
এবং সর্ব সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর