শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:০১ এএম, ২০২২-০৭-২৫
মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে অভিযান চালিয়ে ফের ১টি দেশি ও ৩টি বিদেশি অগ্নি অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
রবিবার (২৪ জুলাই) সাড়ে ১২টায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি'র ক্যাপ্টেন তানভীর এর নেতুত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী ইউনিয়নের ক্যাংগার বিল রাবার বাগান নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় মালিক বিহীন এ-সব অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিএসএ রাইফেল ১টি, বিদেশী রাইফেল ১টি, ব্যারাল ১টি এবং দেশীয় তৈরি পিস্তল ১টিসহ মোট ৪ টি অগ্নি অস্ত্র।
বিজিবি প্রেসবিজ্ঞপ্তি সূত্রে পাওয়া খবরে আরো জানা যায়, বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
নাইক্ষ্যংছড়ি-১১বিজিবি'র জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম এই প্রতিবেদক কে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited