শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:১৮ পিএম, ২০২২-০৯-১১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় অন্যদের সঙ্গে তাঁর নাম ঘোষণা করা হয়। বিভিন্ন সূত্রে এ খবর জানা গেছে।
যোগাযোগ করা হলে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
এদিকে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত চেয়ারম্যান পদে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ ও জেলা যুব লীগের সাবেক সভাপতি ব্যবসায়ী সামিউল হক লিটন মনোনয়নপত্র তুলেছেন। এছাড়া ১ নম্বর সংরক্ষিত আসন থেকে কাজলেমা বেগম ও ২ নম্বর থেকে সাবিহা শবনম কেয়া, ১ নম্বর সাধারণ আসন-(সদর) থেকে আব্দুল হাকিম ও আবুল কামাল, ২ আসন (নাচোল) জাহাঙ্গীর আলম ও আব্দুল হক, ৩ নম্বর আসন (গোমস্তাপুর) কবীর আহমেদ খান, ৪ নম্বর আসন (ভোলাহাট) হুসনে আরা পাখি এবং আসন নম্বর -৫ (শিবগঞ্জ) জিয়াউল হক ও কামাল উদ্দিন মনোনয়নপত্র তুলেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মনোনয়ন ফরম তোলা ও জমা দেয়ার শেষ দিনে ৯ জন নেতা তাদের মনোনয়নপত্র আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে জমা দেন।
ফয়সাল আজম অপু
#চাঁপাইনবাবগঞ্জ#
০১৭১২৩৬৩৯৪৬
১১.০৯.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited