শিরোনাম
স্টাফ রিপোর্টার | ০৭:২৪ পিএম, ২০২১-১০-২৭
চট্টগ্রামের হাটহাজারী থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ নুরুল হুদার বাড়িতে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সন্ত্রাসীরা তার বসত ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্র তাক করে গালাগালি করে এবং এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয়। অন্যথায় প্রাণে মেরে ফেলবে বলে শাসিয়ে যায়। গত সোমবার (২৫শে অক্টোবর ২০২১ইং) স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
জানা যায়, আগামী ২৯শে নভেম্বর ২০২১ এ অনুষ্ঠিতব্য স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নুরুল হুদার চাচা, সফল চেয়ারম্যান জনাব নুরুল আহসান লাভু এর পুনরায় চেয়ারম্যান প্রার্থীতাকে সমর্থন করায় স্থানীয় আওয়ামীপন্থীরা ক্ষেপে গিয়ে এ হামলার ঘটনা ঘটায়।
নুরুল হুদার ভাই জয়নাল আবেদিন জানান, দুর্বৃত্তরা বাড়িতে ঢুকার সময় ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র দিয়ে ঘরের টিনে এলোপাতাড়ি কুপিয়ে গালমন্দ করে। এরপর ঘরে ঢুকে পরিবারের সদস্যদের আস্ত্র তাক করে প্রাণ নাশের হুমকি দিয়ে এলাকা ছেড়ে যেতে বলে।
স্থানীয় ব্যক্তিরা জানান, সন্ত্রাসীদের দেয়া প্রাণনাশের হুমকির কারণে নুরুল হুদার পরিবারের সবাই ঘর ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে চলে যায়। ফলে ২৫শে অক্টোম্বর ২০২১ এ হামলার ঘটনার পর থেকে হুদার বসত বাড়িটি জনশূন্য হয়ে আছে।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited