শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:১০ পিএম, ২০২৪-০২-০৬
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
বিদেশে চাকুরী দেয়ার নাম করে চাঁপাইনবাবগঞ্জের ৯ জনকে লাখ টাকা বেতনের প্রলোভনে প্রবাসে পাঠিয়ে দেওয়া পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারণাকারী খাদেমুল ইসলামকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। প্রতারণার শিকার তাদের পরিবারের সদস্যরা,আজ রোববার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। ল
আধা ঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন,মোঃ মাইনুল ইসলাম,ফাতেমা বেগম,তহমিনা বেগম,মোঃ দুরুল হোদা প্রমুখ।বক্তারা বলেন,আদম ব্যবসায়ী খাদেমুল ইসলামের প্রতারণার শিকার হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলার ৫৩ জন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জনকে কাজাখস্তানে ভাল চাকুরি দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে ৫, ৬ ও ৭ লাখ টাকা করে নেয়। পরবর্তীতে তারা বিদেশ যাবার পর একাধিকবার দালালদের হাতে রদবদল হয়েছেন। কিন্তু তাদেরকে কিরগিজিস্থানের কতাগিরি অঞ্চলে এক ঘরে বন্দি করে রেখে ২ লাখ টাকা করে মুক্তিপণ দাবী করে। এসব পরিবারের সদস্যরা নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন।
খাদেমুল ইসলামের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন,৪ বছর আগে ইতালি পাঠানোর কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। এভাবে তিনি প্রচুর অর্থসম্পদশালিতে পরিণত হন। তাকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited