dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


সেতুবন্ধন কল্যাণ সমবায় সমিতির নতুন সভাপতি রেজাউল এবং সাধারণ সম্পাদক হেমায়েত

দৈনিক অনুসন্ধান    |    ১১:২৩ পিএম, ২০২০-০৯-২৩

সেতুবন্ধন কল্যাণ সমবায় সমিতির নতুন সভাপতি রেজাউল এবং সাধারণ সম্পাদক হেমায়েত

রিয়াদুল মামুন সোহাগঃ সেতুবন্ধন কল্যাণ সমবায় সমিতি লিঃ-এ আগামী তিন বছরের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের জেনারেল ম্যানেজার শাহ্ রেজাউল মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ হেমায়েত হোসেন।

দেশের প্রচলিত সমবায় সমিতি আইন, বিধিমালা এবং ঐ সমিতির উপ-আইন মোতাবেক গঠিত সমিতির নির্বাচন কমিটি কর্তৃক ঘোষিত নির্বাচনি তফসিলের সকল কার্যক্রম সম্পন্ন শেষে ২১ সেপ্টেম্বর বিনা প্রতিদ্বন্দিতায় ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেছে নির্বাচন কমিটি। নতুন কমিটির সহ-সভাপতি হলেন আ ন ম মঞ্জুরুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মকবুল আহমদ। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতান মাহমুদ, মোঃ আবদুর রাজ্জাক মৃধা, জিএম রইস উদ্দীন, মো. নাসির উদ্দিন, আবদুস সালাম হাওলাদার, মো. রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান বুলবুল।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর ডেমরায় সেতুবন্ধন কনভেশন সেন্টারে সমিতির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি নেছার উদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বিশেষ সাধারণ সভায় দায়িত্ব নেবে নতুন কমিটি। 

প্রাথমিক প্রতিক্রিয়ায় নতুন কমিটির সভাপতি শাহ্ রেজাউল মাহ্মুদ বলেছেন, সমিতির সদস্যদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। উন্নয়ন অগ্রযাত্রায় কাজ করতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে। সেক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। এর আগেও শাহ রেজাউল মাহমুদ ঐতিহ্যবাহী এই সংগঠনের সহ-সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সফলতার সাথেই। এছাড়াও তিনি সাতশো’রও বেশি প্লট মালিকদের সংগঠন কনকর্ড রাজধানী প্রকল্প প্লট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশনের চিফ কো অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও ওতপ্রোতভাবে জড়িত শাহ্ রেজাউল মাহ্মুদ।

’একতাই শক্তি’ এই মূলমন্ত্রে  ১৯৯৫ সালের জুলাই মাসে যাত্রা শুরু করে সেতুবন্ধন কল্যাণ সমবায় সমিতি। দুই যুগেরও বেশি সময় আগে মাত্র ২০০ টাকা মাসিক চাঁদা দিয়ে শুরু হলেও সংগঠনটির প্রতিষ্ঠাতা নেছার উদ্দিন আহমেদ এবং কার্যনির্বাহী পরিষদের দক্ষ নেতৃত্বে সংগঠনটি আজ পরিণত হয়েছে মহীরূহে। সংগঠনটি তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বদ্ধপরিকর, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সদস্যরাও। তাইতো একের পর এক সিঁড়ি বেয়ে সংগঠনটি সফলতার দ্বারপ্রান্তে। বলা হয়, সমবায় সমিতির ক্ষেত্রে দৃষ্টান্ত ¯’স্থাপন করেছে এই সংগঠনটি। যেটি ২৫ বছর ধরে একই সূতোয় গেঁথে রেখেছে সংগঠনের সদস্যদেরকে আর সদস্যদের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন করেছে সুদৃঢ়।

রিলেটেড নিউজ

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও à¦...বিস্তারিত


ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য à...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আà...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেà...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর