শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:১৪ এএম, ২০২২-০৭-১২
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের আরামবাগ মহল্লায় ফারুক হোটেলের পাশে বিরোধের পূর্ব শত্রুতার জের ধরে পবিত্র ঈদুল আজহার দিন নয়ন (২৪) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে।
নিহত যুবক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের ১ নং কলোনি পাড়ার মোঃ লিয়াকত আলীর ছেলে মোঃ নয়ন আলী (২৪)। সে রঙের কাজ করতো বলে এলাকা সুত্রে জানা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঈদের দিন রোববার (১০ জুলাই) সন্ধ্যার পর আরামবাগ ফারুক হোটেলের রাস্তার পাশে নয়ন নামে এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন যুবক। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হয়।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সোয়া ৯ টার দিকে মারা যায় নয়ন।
ওই এলাকার পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আলিমকে মূল আসামী সহ ৮ জনকে আসামী করে হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে ব্যপক তৎপরতা চালাচ্ছি বলেও জানান ওসি।
গত রাতে ছুরিকাঘাতে নয়ন নিহতের খবর নিশ্চিত হলে এলাকা ফাঁকা হয়ে যায়। বন্ধ হয়ে যায় সকল দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। থমথমে অবস্থা বিরাজ করে পুরো এলাকা।
উল্লেখ্য, বাঁতেন খান মোড়ে কিছুদিন পূর্বে ছুরিকাঘাতে ভীম সুমন নামে ১ জন আহত হয়। এছাড়াও ককটেল বিস্ফোরণ হয়। নিহত নয়ন ৪ টি মামলার আসামি ছিলো। স্থানীয়সহ এলাকার সচেতন মহল এই এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে পুলিশকে আরও কঠোর হস্তে দমনের জন্য আহবান জানান।
নিহত নয়নের পিতা লিয়াকত আলী জানান, আমি আমার ছেলের হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবী করেন। হত্যাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তিও দাবী করেন।
এ ঘটনার সদর মডেল থানায় নয়নের পিতা লিয়াকত আলী বাদী হয়ে আলিম সহ ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নম্বর (১৫/১১-০৭-২০২২)।
সোমবার (১১ জুলাই) মাগরিব নামাজের পর ফকিরপাড়া গোরস্থানে নিহত নয়নের দাফন স্বম্পন্ন হয়েছে। ঈদ আনন্দ মূহুর্তে দাফনের সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
১৫ নং ওয়ার্ড কাউন্সিলর নিখিল হক জানান, চুরিকাঘাতে কলোনি পাড়ার যুবক নিহত হয়েছে শুনেছি। সন্ত্রাসী কর্মকান্ডে যারাই জড়িত থাকুক তাদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। দোষীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হোক।
ফয়সাল আজম অপু
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
১১.০৭.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited