শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৩৯ এএম, ২০২৩-০৭-০৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকায় ফিরোজ কবির রানা (৩৪) নামে শারীরিক প্রতিবন্ধী এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। দোকানে বাকি না দেওয়ায় পিটিয়ে জখম করা হয় বলে অভিযোগ স্বজনদের।
আজ রবিবার (২ জুলাই) সকাল ১০ টার সময় রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট মিস্ত্রিপাড়া আম বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত রানা মিস্ত্রিপাড়া আম বাগান এলাকার মিজানুর রহমানের ছেলে।
ঘটনায় জড়িত মূলহোতা নিশান তার ভাই রয়েল ও শুভ একই ইউনিয়নের ডাইলপাড়া গ্রামের মতির ছেলে এবং স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে।
আহতের বাবা মিজানুর রহমান বলেন, আমার ছেলে রানা প্রতিবন্ধি। এই এলাকা সহ আশেপাশের এলাকায় ১৫ থেকে ২০ জন কিশোর গ্যাং এর সদস্য সক্রিয় রয়েছে। তারা এই আম বাগানে প্রতিনিয়ত মাদকসেবন করে তাফালিং করে। তাদের ভয়ে কেউ মূখ খোলার সাহস পায়না। ওই কিশোর অপরাধীরা তাঁর ছেলের দোকানে বাকি চা-সিগারেট খেতো। সকালে জোর করে চা, সিগারেট বাকি চাইলে আমার ছেলে আগের পাওনা টাকা চাই। এতে করে নিশান ক্ষিপ্ত হয়ে উঠে ও দৌড়ে গিয়ে তার ভাই রয়েল, শুভ সহ দলবল ডেকে নিয়ে এসে ২ টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মাথা ফাটিয়ে রক্তাত্ব করে দোকান লুটপাট করে নিয়ে যায়।
বাসায় ফিরে রানাকে দোকানে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়।
আহতের মা ফিরোজা বেগম অভিযোগ করেন, ডাইলপাড়া এলাকার বাসিন্দা নিশান সহ ১০-১২ জন কিশোর মিলে তাঁর ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করেছে। প্রশাসন সহ এলাকাবাসীর নিকট এর উপযুক্ত বিচার চাই।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি জানার পর পুলিশের একটি দলকে এলাকায় পাঠানো হয়। স্থানীয় কিশোর অপরাধীদের একটি দলের মূলহোতা নিশান দোকানে বাকি চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited