dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ঈদগাঁওতে হত্যার পরিকল্পনা ফাঁস,অস্ত্রসহ যুবক আটক

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৫১ পিএম, ২০২২-০৮-১৮

ঈদগাঁওতে হত্যার পরিকল্পনা ফাঁস,অস্ত্রসহ যুবক আটক

 

সেলিম উদ্দীন,ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁওতে ১ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে হত্যার পরিকল্পনার গোমর ফাঁস হয়েছে। প্রকাশ্যে দিবালোকে আগ্নেয়াস্ত্র নিয়ে হত্যা করতে এসে ধৃত হয়েছে রুবেল (৩২) নামের এক যুবক।

গত ১৬ আগস্ট সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঈদগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভুতিয়া পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঐ এলাকার মৃত ছৈয়দ আকবরের ছেলে তোফায়েল আহমেদ টুলুকে এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে হত্যার কন্ট্রাক্ট নেন। সে হিসেবে দীর্ঘ দেড় মাস ধরে হত্যার ছক আঁকে, ঘটনার দিন সন্ধ্যায় টুলু ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে রুবেল দেশীয় তৈরি লম্বা বন্দুক নিয়ে গুলি করতে আসে। এ সময় রুবেলের গতিবিধি সন্দেহ হলে তোফায়েল আহমেদ টুলু তাকে হাতেনাতে ধরে পেলে।

পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিনকে জানালে সে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রুবেলকে শালিস বিচারের আশ্বাস দিয়ে ছেড়ে দেয়।

পরদিন চিরুনি অভিযান চালিয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের নির্দেশে এসআই নোমান সিদ্দিকীসহ একদল পুলিশ ১৭ আগস্ট বেলা ১২ টার দিকে তাকে আটক করে। 

তোফায়েল আহমেদ টুলু জানান, ঈদগড় থেকে জানতে পারে  কোন এক ব্যক্তির ইন্দনে তাকে হত্যার পরিকল্পনা করেছিল। সে হিসেবে রুবেলকে অগ্রীম ৪০ হাজার টাকা এবং একটি দে‌শিয় বন্দুক প্রদান করেন। বিষয়টি জানতে পেরে সতর্ক হয়েছি। হত্যার মিশন বাস্তবায়ন করতে এসে হাতে নাতে ধরে পেলি। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন এবং সমাজপতিরা বিচারের আশ্বাস দিয়ে তাকে ছেড়ে দেয়। পরদিন পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। 

কে বা কারা কি কার‌নে হত‌্যা কর‌তে চে‌য়ে‌ছি‌লো তা রু‌বেল‌কে রিমা‌ন্ডে এ‌নে তা বের করার জ‌ন্যে প্রশাস‌নের কাছে অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন তোফা‌য়েল আহ‌মেদ টুলু।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর