শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:০৯ এএম, ২০২৩-০৩-২৭
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের সৈয়দ নজরুল ইসলাম ও জিল্লার রহমান এ দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বালুটুঙ্গী বাজারে প্রথম এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে সৈয়দ নজরুল ইসলামের সমর্থকরা উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গি বাজারে আসন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর প্রত্যাশিত পোষ্টার লাগানোর সময় সাবেক সচিব জিল্লার রহমানের সমর্থকদের সাথে কথাকাটাকাটি হয।
ঘটনার জেরে ঐ দিন রাত ৯ টার সময় বালুটুঙ্গী বাজারে উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুজ্জামান মিজু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতরা হলো বালুটুঙ্গী গ্রামের আশরাফুল ইসলাম, রিপন আলি, নাহিদ আলি, আমিরুল ইসলাম, সেলিম রেজা, গেদু আলি, রেজাবুল ঘোষ, সাকিব উদ্দিন, বাবুল আলি, শামীম রেজা, দেলওযার হোসেন, মামুন আলি, লুসি বেগম, বিদ্যুুৎ রানা, মাসুদ রানা, কাজল আলি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, আজ রবিবার (২৬ মার্চ) একই জেরে সকাল ৭ টার সময় উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থকরা সাবেক সচিব জিল্লার রহমানের সমর্থক মোঃ লুটুর ছেলে কলম আলী ও নোমান, বক্করের ছেলে তুহিনের, আমিনের ছেলে জহুরুলের, আবেদ আলীর ছেলে আমিনের বাড়িতে হামলা চালায় ও ভাংচুর করে। এছাড়াও এফাজের ছেলে সালামের টিউবওয়েল উপড়িয়ে ফেলে। লুটুর স্ত্রী ফাতেমা (৫৫) কে হাসুয়া দিয়ে আঘাত করলে আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে বলে এলাকাবাসী জানান।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চৌধুরী জোবায়ের আহমেদ মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ শনি ও রবিবার সকালে ২ দিনই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১৪-১৫ জন আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দু পক্ষই পৃথকভাবে লিখিত এজাহার দায়ের করেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited