শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:০৮ পিএম, ২০২১-০৩-০২
মোঃইকরামুল হাসান, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান আলীকদম চৈক্ষ্যং ইউনিয়নে বিএনকেএস সক্ষমতা প্রকল্পের অধীনে কর্মসূচির কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন, চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রহমান।
সোমবার (১ মার্চ) সকাল ৯ ঘটিকায় কাজের বিনিময়ে অর্থ কর্মসূচির ৪নং স্কিম ২নং ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিশু পাড়া ব্রিজের দুই মাথায় মাটি ভরাট করা হবে।
এইসময় বিএমকেএস সক্ষমতা প্রকল্প উপজেলা কো-অর্ডিনেটর সজীব চাকমা ও ওয়ার্ড মেম্বার আলী হোসেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনুমং মারমা, গণমাধ্যমকর্মী ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য কোর সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে ইউএসএইড এর অর্থায়নে সিআরএস ও কারিতাস বাংলাদেশের এর সাথে পার্টনারশীপে বিএমকেএস
আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নে সক্ষমতা প্রকল্প বাস্তবায়ন করছে।এই প্রকল্পের আওতায় দুর্যোগের ঝুঁকি হ্রাস এর জন্য অপরিহার্য অবকাঠামো উন্নয়ন ও
রক্ষণাবেক্ষণ ও স্থানীয় হতদরিদ্র জনগণের জন্য গড়ে ৩৫ দিনের কর্মস্থান সৃষ্টি অন্যতম লক্ষ্য ।সম্প্রতি প্রয়নকৃত চৈক্ষ্যং ইউনিয়ন দুর্যোগ ঝুকি-হ্রাস কর্ম-পরিকল্পনা হইতে অগ্রধিকার ভিত্তিতে প্রায় সাড়ে বায়ান্ন লক্ষ টাকা মোট ১৬ টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্ধারণ করা হয়।
যার মধ্যে দশটি রাস্তা সংস্কার তিনটি মাটি ভরাট ও তিনটি পুকুর সংস্কার ১৬টি প্রকল্পের ৩৬৬জন হতদরিদ্র লোকের কাজের সুযোগ সৃষ্টি হবে । প্রতি জন অংশগ্রহণকারীকে সপ্তাহে ছয়দিন দৈনিক ৬ঘন্টা কাজ করতে হবে ও দৈনিক ৪০০ টাকা হারে মজুরি বিকাশের মাধ্যমে অংশগ্রহণকারীকে পরিশোধ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited