শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৮:০২ এএম, ২০২৫-১১-০৩
বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়েছেন। এই প্রচারণায় সন্দ্বীপের আপামর জনসাধারণ উৎফুল্লতার সাথে অংশগ্রহণ করে।
গতকাল রোববার (২ নভেম্বর) তরিকুল আলম তেনজিংয়ের নেতৃত্বে সন্দ্বীপের সেনার হাট থেকে শুরু করে সন্দ্বীপ কমপ্লেক্স হয়ে দলীয় কার্যালয় পর্যন্ত ধানের শীষের পক্ষে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হয়। এ সময় জনসাধারণের গণ জোয়ার পরিলক্ষিত হয়।
তরিকুল আলম তেনজিং বলেন, বিএনপি তরুণদের আকাঙ্ক্ষার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের। এ লক্ষ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে কারাগারে পরিণত করেছিল, দেশের নির্বাচন, ভোটাধিকার, অর্থনীতিসহ সব সেক্টরই লুটপাটের মাধ্যমে ধ্বংস করে গেছেন। দীর্ঘ দেড় দশক পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। মানুষের ভোটে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশকে নাগরিকদের সকল সুবিধা নিশ্চিত করে তাদের জন্য বাসযোগ্য এবং তরুণদের জন্য কর্মসংস্থান ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা হবে।
বিএনপির এই লিফলেট বিতরণ ও গণসংযোগে আরো অংশগ্রহণ করেন- সন্দ্বীপ উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক জামসেদুর রহমান, যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর, পৌর বিএনপির সদস্য সচিব আবুল বাশার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের ১নং সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ফোরকান উদ্দিন রিজভী, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য আবুল বাশার লিটন, উপজেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম টুটুল, জয়নাল আবেদীন বাকের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, সোহেল রানা আকবর, শাহাবুদ্দিন, সদস্য জাহেদ কামাল, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী নিজাম, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শাহেদুল ইসলাম, মগধরা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলিম উদ্দিন মেম্বার, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আফছার, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হানিফ কন্ট্রাক্টর, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, সদস্য সচিব বাবুল আকতার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফেরদৌস, সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম শামু, সদস্য সচিব শাহাদাত হোসেন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আরিফ উদ্দিন রিয়াদ, শরিফুল ইসলাম ওমর, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন রিয়াদ, ফরহাদ হোসেন, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. ইকবাল, উপজেলা ওলামা দলের সভাপতি ক্বারী মাওলানা ফয়জুল্লাহ, সেক্রেটারি মাওলানা শিবলী নোমানী, উপজেলা মৎসজীবী দলের সভাপতি বাবুল, মগধরা ইউনিয়ন বিএনপি নেতা মাষ্টার গোফরান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ কে সাইফুল আমিন, যুগ্ম আহ্বায়ক এবি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আকরাম খান মুকুল, সরকারি হাজী এবি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান, কাটগর মাদরাসা ছাত্রদলের সভাপতি নুর মোহাম্মদ মামুন, মুছাপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, বাউরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক টিটু হায়দার, স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুব রকি, সাবেক ছাত্রদল নেতা তমাল চৌধুরী, গাছুয়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ রফিক, হারামিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কুষকদল, ওলামা দল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবী দল সহ বিভিন্ন ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তাà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited