dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ১১:৩০ পিএম, ২০২৫-০২-০৩

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটার পর পর নগরের বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

সড়ক অবরোধকারীরা "আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড" নামের একটি পোশাক কারখানার শ্রমিক। তারা জানান, এক বছর ধরেই শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ তিন মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। বেতনের নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না।

বেলা ১১টায় সরেজমিন দেখা গেছে, কারখানার সামনে দুই পাশের সড়ক অবরোধ করে রাস্তায় বসে রয়েছেন শ্রমিকেরা। একটি অংশে সড়ক বিভাজকের কাঁটাতার খুলে সেটি সড়কে টানিয়ে দিয়েছেন কিছু শ্রমিক। সড়ক দিয়ে কোনো যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। সড়কের আধা কিলোমিটার জুড়ে অন্তত ৫০০ শ্রমিককে দেখা যায়। শ্রমিকদের অবস্থানের ফলে আশপাশের সড়কগুলো ও আখতারুজ্জামান উড়ালসড়কের দুই নম্বর গেট র‍্যাম্পেও যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের দেখা গেছে।

অবরোধকারীদের একজন মোঃ কামাল হোসেন। তিনি অনুসন্ধানকে বলেন, ‘বেতন চাইলে একবার বলে ১০ তারিখ দেওয়া হবে, আরেকবার বলে ২০ তারিখ। এভাবেই তিন মাস ধরে চলছে। বেতন না পাওয়ায় পরিবার নিয়ে খুবই কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে।’ নুর নাহার নামের এক নারী শ্রমিক বলেন, ‘আমরা ন্যায্য পাওনার জন্য সড়কে নেমেছি। পাওনা আদায়ের নিশ্চয়তা চাই। এরপর সড়ক থেকে সরে যাব।’

শ্রমিকদের পাওনার বিষয়ে জানতে পোশাক কারখানাটি ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর মুঠোফোনে কল করা হয়। তিনি পরিচয় জানার পর সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর আর কল রিসিভ করেননি। জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর