শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২৩ পিএম, ২০২৩-১২-২১
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি শিবগঞ্জ সোনামসজিদ সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে বড় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি দপ্তরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানান।
এ-সময় উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং উপ-অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েস।
সংবাদ সম্মেলনে জানায় গত বুধবার ২০ ডিসেম্বর
রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে অত্র ব্যাটালিয়নের চকপাড়া বিওপির সীমান্তের উনিশবিঘী’র একটি আমবাগানে চোরাকারবারীদেরকে চ্যালেঞ্জ করলে তারা ১টি বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ৬টি বিদেশী পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি এবং ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপর অভিযানে অত্র ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস এর নেতৃত্বে সোনামসজিদ কয়লা বাড়ী বিজিবি’র ভেহিক্যাল স্ক্যানার চেকপোষ্টে একটি সিএনজি তল্লাশীকালে একজন মহিলা যাত্রীর নিকট থাকা একটি পলিথিন ব্যাগে শুটকির মধ্যে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ৬রাউন্ড গুলি পাওয়া যায়। উক্ত মহিলা যাত্রী শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের হুমায়ুন কবির এর মেয়ে রুমি বেগম (৩০) কে আটক করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা ও হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে এসব কথা জানায়।
প্রসঙ্গগত উল্লেখ্য, রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি গত ১১ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন আসামি সহ দেশি-বিদেশি ২০টি পিস্তল, ৩৭৩ রাউন্ড গুলি এবং ৩২ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited