dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


শিবগঞ্জে ফ্রীডম স্কুলের আয়োজনে ভাষার মাসে ভোজপুরি গানের তালে নাচলেন সমাজসেবা অফিসার

দৈনিক অনুসন্ধান    |    ১০:৪৫ পিএম, ২০২৩-০২-২৭

শিবগঞ্জে ফ্রীডম স্কুলের আয়োজনে ভাষার মাসে ভোজপুরি গানের তালে নাচলেন সমাজসেবা অফিসার


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

মহান ভাষা আন্দোলনের মাসে, ভোজপুরী গানের তালে নাচলেন সমাজসেবা অফিসারসহ অতিথিবৃন্দ। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। ভাষার মাসে ফ্রীডম স্কুলের ছাত্র-ছাত্রীদের সামনে অতিথিদের এমন নৃত্য কাম্য নয়-এমনটায় বলছেন বিজ্ঞমহল। আবার অনেকে এটাকে বিনোদনের অংশ হিসেবে প্রশংসাও করেছেন।

ভিডিওতে দেখা যায়, শিবগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামসহ আরও কয়েকজন অতিথি, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ভোজপুরি গানের তালে তালে নৃত্য করছেন। অতিথিবৃন্দের আসনের সামনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতসহ অন্যান্য অতিথিগণ। সামনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও ওই গানের তালে তালে নৃত্য করছে। নাচের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকে নানা মন্তব্য করেন। 

আব্দুল কাদির জিলানী নামের একজন মন্তব্য করেছেন, 'শিক্ষিত জাতি, শিক্ষিত শিবগঞ্জ উপজেলা, একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক বনভোজনে এসব গান, তাও আবার ভাষার মাসে! ২১শে ফেব্রুয়ারি কি আপনারাই শহীদদের প্রতি স্মরণ ও সম্মান জানিয়ে এসেছিলেন?'

আব্দুল আলিম নামের একজন লিখেছেন-'এতো বিনোদন জাতির জন্য হুমকি!'
আরেকজন লিখেছেন-'সরকারি কর্মচারীর ব্যক্তিত্ব থাকা প্রয়োজন!'
মোসাঃ রোকসানা নামের একজন লিখেছেন, 'শিক্ষার পাশাপাশি বিনোদন থাকাটাও জরুরী। খুব ভাল লাগছে সবাইকে।'
জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শিবগঞ্জ পৌর এলাকার বাজারে অবস্থিত ফ্রিডম স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এবিষয়ে কথা হয় ফ্রিডম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সজীব আহমেদের সাথে। তিনি জানান, তার স্কুলের বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন দাস, সহকারী কমিশনার (ভুমি) জোবায়ের হোসেনসহ বেশ কয়েকজন দাতা ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

অধ্যক্ষ জানান, তার বিদ্যালয় এমপিওভুক্ত নয় এবং পাঠদানের অনুমতিও পায় নাই। ভাষার মাসে ভোজপুরি গানে অতিথিদের নৃত্যের বিষয়ে তিনি জানান, জাতীয় সংগীত, দেশাত্মবোধক গানও পরিবেশন করা হয়েছে। বিনোদনের অংশ হিসেবেই অতিথিগণ এ নৃত্য করেছেন। তাছাড়া ওনাদের নিকট স্কুলের সুযোগ সুবিধা নিতে গেলে, বিনোদনের সুযোগ দিতে হবে বলেও জানান অধ্যক্ষ সজীব আহমেদ।

অতিথি হয়ে শিক্ষার্থীদের সামনে ভাষার মাসে ভোজপুরি গানের তালে নৃত্যের বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন দাস মুঠোফোনে বলেন, যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। তিনি জানান, বিনোদনের উদ্দেশ্যেই তিনি ওই নৃত্য করেছেন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর