শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২০ এএম, ২০২২-১২-১০
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে বাগেরহাটের মোরেলগঞ্জে টুটুল হাওলাদার (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক বাক প্রতিবন্ধী যুবক। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের সোমাদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুটুল পশ্চিম গুলিশাখালী গ্রামের দিনমজুর আব্দুল বারেক হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, টুটুল বাজারে খেলা দেখার জন্য গেলে একই গ্রামের আলমগীর সমাদ্দারের ছেলে বাকপ্রতিবন্ধী যুবক রুবেল (৩০) তার গলায় ধারালো ছোরা দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় টুটুলকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি তদন্ত মো. শাহজাহান আহমেদ বলেন, ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে হত্যার ঘটনাটি ঘটে। তবে এটি খেলাকে কেন্দ্র করে নয়, পূর্ব শত্রুতার কারনে ঘটেছে। নিহত টুটুল হাওলাদারের মরদেহ এখন মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে। আর ঘাতক রুবেলকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলেও ওসি (তদন্ত) জানান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়à§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited