শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৪৫ পিএম, ২০২১-০৪-২০
মৌলভী জয়নাল আবেদীন সন্দ্বীপের বৃহত্তম গাছুয়ার হাদিয়া সমাজের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯১৩ সালে জন্মগ্রহণ করেন। দুই ভাইয়ের মাঝে তিনি ছিলেন ছোট। পিতা হাজী
সেকান্দর আলী ছিলেন ভূস্বামী। ছোটবেলা থেকে মেধাবি জয়নাল আবেদীন অারবি শিক্ষা লাভ করেন। বর্তমান দাখিল সমমান শিক্ষা লাভের পর ব্যবসার পাশাপাশি ধর্ম প্রচারে মনোনিবেশ করেন। একজন সুবক্তা হিসেবে তাঁর খ্যাতি পুরো সন্দ্বীপে ছড়িয়ে পড়ে।যার বদৌলতে কালাপানিয়ায় মাহফিল করতে যেয়ে কালাপানিয়ার আবদুল হামিদ তালুকদার বড় মেয়ে (হাসেম তালুকদারের বোন)পরিবারের নজরে আসলে সে পরিবারের অনুরোধে সেখানে বিয়ে করেন। তিনি হাদিয়ার গো রহমানিয়া জামে মসজিদের পেশ ইমাম হিসেবে দীর্ঘ ১৭বছর দায়িত্ব পালন করেন।
ধর্ম প্রচারের পাশাপাশি কুরআনী চিকিৎসায় ছিল তাঁর ব্যাপক জনপ্রিয়তা। বদ জ্বিনের আসরসহ নানান তদবির করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। যা বর্তমান ৪০/৫০বছরের ঊর্ধ্ব বয়সী অনেকের মুখে মুখে রয়েছে। জনশ্রুতি রয়েছে অনেক খারাপ জ্বিন তার নাম শুনে ভয়ে রোগীর আশ্রয় থেকে পালিয়েছে। কুরআনী চিকিৎসকদের কাছে এখনো তিনি একজন আদর্শ। তিনি ১৯৯১সালের ঘূর্ণিঝড়ের পর ডায়রিয়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর বহু আলেম তাঁর রেখে যাওয়া কিতাব হস্তগত করতে অনুরোধ করেন।
লেখকঃ
মোঃহাসানুজ্জামান সন্দ্বীপি
(লেখক ও সাংবাদিক)
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার বাদ জুম'আ সামাজিক সংগঠন- রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্পের আওতায় নগরীর আত...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মারকাযুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এতিম এবং অসহায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছাত্রদের ঈদের সাজে সাজ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ সন্দ্বীপে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ফিলিস্তিনে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপে জনসাধারণ ও "সন্দ্...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও: ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর বর্বরোচিত ইসরায়েলী গণহত্যা ও মানবতাবি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited