dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ফেসবুকের স্ট্যাটাস দেয়া নিয়ে সাংবাদিক নেতাকে হত্যার হুমকি, বাড়িতে হামলা

দৈনিক অনুসন্ধান    |    ০৬:১৩ এএম, ২০২২-০৯-২৮

ফেসবুকের স্ট্যাটাস দেয়া নিয়ে সাংবাদিক নেতাকে হত্যার হুমকি, বাড়িতে হামলা

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে অনৈতিক কাজে লিপ্ত হয়ে স্থানীয়দের হাতে ধরা খাওয়া নিয়ে সংবাদ সংগ্রহ ও এনিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সাংবাদিক নেতাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু হত্যার হুমকি পাওয়ার পর নিরাপত্তা চেয়ে থানায় এজাহার দায়ের করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি এই এজাহার করেন। 

জানা যায়, রবিবার (২৫ সেপ্টেম্বর) অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে স্থানীয়রা আটক করে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃঞ্চগোবিন্দপুর কামারপাড়া এলাকার ঘোটরার ছেলে বাবুকে। এনিয়ে সংবাদ সংগ্রহ করেন, সাংবাদিক নেতা ফয়সাল আজম অপু। পরে গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। এর প্রেক্ষিতে দুপুর দেড়টার দিকে দলবল নিয়ে সাংবাদিক ফয়সাল আজম অপুর বাড়িতে গিয়ে নানারকম ভয়ভীতি দেখান নুহু, বাবু ও তার লোকজন। 

এবিষয়ে সাংবাদিক নেতা ফয়সাল আজম অপু বলেন, আজকে (মঙ্গলবার) অফিসের কাজে বাইরে থাকার সময় দুপুরে শিবগঞ্জ উপজেলার ধূমিহায়াতপুর ঘাইসাপাড়া এলাকার এনাদুলের ছেলে নূহুর নেতৃত্বে বাড়িতে হামলা করা হয়েছে। এসময় নূহুর সাথে আরও অন্তত ৬-৭ জন বখাটে যুবক হামলায় অংশ নেয়। আমার স্ত্রী নাসরিন বেগমকে চড়থাপ্পড় মারে ও শ্লীলতাহানি করে তারা। এছাড়াও মেয়ে জ্যোতিকে হত্যার হুমকি দেয়াসহ আমাকে পেলে কুপিয়ে মেরে ফেলার হুমকি দেয় তারা। 

সাংবাদিক নেতা ফয়সাল আজম অপু বলেন, এই ঘটনার পর থেকে আমার পরিবারের সকল সদস্য সহ নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই বাধ্য হয়েই থানায় এজাহার করতে হয়েছে। সংবাদ সংগ্রহ করার মতো গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে আজকে আমি ও আমার পরিবার জীবন সংকটে পড়েছি। পেশাগত কাজে বাধা দেয়া ছাড়াও এভাবে বাড়িতে এসে হামলার ঘটনার বিচার চাই। 

তবে সাংবাদিক নেতার বাড়িতে হামলার ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত নুহু। মুঠোফোনে তিনি জানান, সাংবাদিক অপুর লোকজনই আমার বাড়িতে হামলা করেছে ও বাড়ির গরু ছিনতাই করে নিয়ে গেছে। এনিয়ে আমি সাবেক এমপি আব্দুল ওদুদের কাছে তার নামে মৌখিক অভিযোগ দিয়েছি।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর