শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৩১ এএম, ২০২৩-০২-১১
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় রাস্তার পাশ থেকে পলিথিনের ভিতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার মামার ঘাট সংলগ্ন ১নং জেটি এলাকার নদীর পাড় থেকে এই নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উৎসুক লোকজন কাছে গিয়ে সেখানে নবজাতকের লাশ থাকার বিষয়ে সন্দেহ করেন। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পলিথিন খুলে নবজাতকের লাশ দেখতে পায় তারা। ধারণা করা হচ্ছে আজ সকালেই লাশটি ফেলে রাখা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রাস্তার পাশে একটি পলিথিনে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়à§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited