dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


নোয়াখালীর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীর ‘আত্মহত্যা

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৪৬ এএম, ২০২১-০৬-০২

নোয়াখালীর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীর ‘আত্মহত্যা

মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ,  বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের ২০১৭-১৮ সেশনের মেধাবী  শিক্ষার্থী ফারহানুজ্জামান রাকিন ‘আত্মহত্যা' করেছেন। দীর্ঘদিন ধরে মানসিক চাপ থেকে তার এই আত্মহত্যার সিদ্ধান্ত বলে ধারণা বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের।

সোমবার (৩১ মে) বেলা ১১টার দিকে রাকিন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রাকিনের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার শ্রীরামপুর গ্রামে। তার বাবা প্রবাসী। মা এবং বোনের সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় থাকতেন রাকিন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তার পরিবার জানাতে পারেনি।

জানা যায়, আত্মহত্যার কিছুক্ষণ আগে সে অসুস্থ অনুভব করলে তার মা বাইরে থেকে ডাক্তার নিয়ে আসার জন্য বের হয়। এ সময়ের মধ্যে রাকিন বাথরুমে গিয়ে ডিসের তারের সঙ্গে গলা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘটনাস্থলে উপস্থিত থেকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে তার সহপাঠী ইফতেখার অনিক  কাজী তানিম বলেন, গত ৩ মাস সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব যোগাযোগ মাধ্যম বন্ধ রাখায় তার সহপাঠীরা যোগাযোগ করতে পারেনি। 

আজ দুপুরে তারা কয়েকজন বন্ধু মিলে ঢাকায় রাকিনের বাসায় যাওয়ার আগেই রাকিন আত্মহত্যা করে। এখন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে এবং তার পরিবারের সাথে কথা বলে ময়নাতদন্তের ব্যবস্থা করছে।

তার অন্যান্য সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন সে তার পরিবারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে হতাশায় থাকত। কিন্তু তার বন্ধুদের সাথে কোনো বিষয় শেয়ার করত না। কয়েকমাস আগে গত ২২ ফেব্রুয়ারি কাউকে না বলেই কয়েকদিন নিখোঁজ ছিলেন রাকিন।

সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন পারিবারিক নানা সমস্যার সম্মুখীন ছিলেন এই শিক্ষার্থী। তবে ক্যাম্পাস খোলা থাকাকালীন পারিবারিক বিভিন্ন সমস্যা চলাকালে পরিবারের সঙ্গে যোগাযোগ না রেখে বন্ধু বান্ধবের সঙ্গে মিশে সময় কাটিয়ে দিতেন। এমনকি গত বছর লকডাউন শিথিল করা হলে নোয়াখালী এসে বহুদিন বন্ধু বান্ধবের সাথে থেকে গেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এর আগেও সে একবার নিখোঁজ হয়েছিল। তখন বিভিন্ন মাধ্যমে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে আমরা উদ্ধার করেছি। ‘সত্যি যদি তা হয়ে থাকে, তাহলে তা মর্মান্তিক ও ভীষণ বেদনাদায়ক।
লাশ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর