dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৪১ পিএম, ২০২২-০৮-০৬

চাঁপাইনবাবগঞ্জের ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন তসিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ১৬ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক এই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চৌকস পুলিশ অফিসার এসআই আজিমের বুদ্ধিমত্তায় বৃহস্পতিবার (৪ আগষ্ট) রাত ৯ টার দিকে ঢাকার নীলক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার) দিক-নির্দেশনায়, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন এর নেতৃত্বে সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ মাহফুজুল হক চৌধুরী পিপিএম এর তথ্য-প্রযুক্তির সহযোগিতায় এসআই আজিম, এএসআই আব্দুল করিম ও এএসআই সঞ্জয় সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে সুকৌশলে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে তাকে ঢাকা থেকে এনে সদর থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়। তসিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার পৌর এলাকার হুজরাপুর-পাঠানপাড়া মহল্লার আবুল কালাম বিশ্বাসের ছেলে। 
থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ১১ টি সাজা ওয়ারেন্ট সহ মোট ১৬ টি সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে।

তসিকুল ইসলাম ঢাকায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সদর মডেল থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তসিকুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১১ টি সাজা ওয়ারেন্ট সহ মোট ১৬ টি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর