শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২২ পিএম, ২০২৩-০২-১৭
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রয়াত সাংবাদিক ডি এম তালেবুন নবী ও তরুণ উদীয়মান সাংবাদিক রিপন আলী রকির স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় উপজেলা ডাকবাংলো চত্বরে শিবগঞ্জ উপজেলা সাংবাদিকদের আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিলে শিবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোহাঃ ইমরান আলীর সঞ্চালনায় শোকসভায় প্রয়াত সাংবাদিকদ্বয়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ সংবাদাতা মো: সফিকুল ইসলাম, ৭১ টিভির সাংবাদিক এ কে এস রোকন, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এম রফিকুল ইসলাম, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, সিনিয়র সাংবাদিক নুরতাজ আলম, প্রয়াত ডিএম তালেবুন নবীর পুত্র সাংবাদিক ডিএম কপোত নবীসহ অনেকে। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, বিজয় টিভির জেলা প্রতিনিধি নাদিম হোসেন সহ জেলা উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের প্রায় ৫০ জন সাংবাদিক।
উল্লেখ্য, শোকসভায় বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের জীবনী তুলে ধরেন এবং সংবাদ কর্মী হিসেবে মিডিয়া জগতে তাদের অবদান তুলে ধরেন।
আরও উল্লেখ্য যে, প্রয়াত সিনিয়র সাংবাদিক বিএম তালেবুন নবী গত ২৫ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে তরুণ উদীয়মান সাংবাদিক রিপন আলী রকি মৃত্যু বরণ করেন। আলোচনা শেষে প্রয়াত দুই সাংবাদিকের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাতাজ করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited