শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ১০:০০ পিএম, ২০২৩-০৫-১১
সেলিম উদ্দীন, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ বাঁশঘাটায় আগুনে পুড়ে ছাই হয়েছে পরিত্যক্ত কলোনী। এসময় স্থানীয় ব্যবসায়ীর ফার্নিচার তৈরির উদ্দেশ্যে মজুদ রাখা গাছ ও দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) ভোর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাঁশঘাটা দুলালের পরিত্যক্ত কলোনীতে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থরা।
স্থানীয়রা জানান, ভোর রাতে আগুনের লেলিহান দেখতে পেয়ে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় রামু ফায়ার সার্ভিসের লোকজন।
ঈদগাঁও বাঁশঘাটা ফার্নিচার ব্যবসায়ী মিজানুল ইসলাম জানান, অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পরিত্যক্ত কলোনীটি মাদক সেবীদের আস্তানা ছিল। প্রতিরাতে স্থানীয় এবং বহিরাগত মাদক সেবীরা সেখানে এসে মাদক সেবন করত।
তিনি আরো বলেন, ঘটনার সময় সেখানে মাদক সেবীদের আনাগোনা দেখেছে। ধারণা করা হচ্ছে এসব মাদক সেবীদের ফেলে রাখা অবশিষ্ট গাঁজার সিগারেট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited