dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


জেলেদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে- ড. জিয়াউদ্দিন

দৈনিক অনুসন্ধান    |    ০৮:২৬ এএম, ২০২৫-১১-৩০

জেলেদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে- ড. জিয়াউদ্দিন

সন্দ্বীপ প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপে চৌত্রিশ জেলে পরিবারের মাঝে সরকারিভাবে সাড়ে আট লাখ টাকা ও প্রায় দেড় টন চাল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে সন্দ্বীপ উপজেলা পরিষদে আয়োজিত  এক অনুষ্ঠানে প্রতি জেলে পরিবারকে নগদ ২৫ হাজার টাকা এবং ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। সন্দ্বীপ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। এ সময় সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. জিয়াউদ্দীন বলেন, জ্ঞান–বিজ্ঞানের অগ্রগতির সাথে সামঞ্জস্য রেখে জেলেদের মাছ ধরার পদ্ধতি আধুনিকায়ন করতে হবে। পাশাপাশি জেলেদের সন্তানদের  শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি করে পরিবারের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। 

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মহোদয়ের মাধ্যমে সন্দ্বীপের জেলে ভাইদের সমস্যার কথা জানতে পারি। ফেরি চলাচলের কারণে নিষিদ্ধ ঘোষনার ফলে এখানকার ৩৪ জন জেলে জাল দিয়ে মাছ ধরতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন—এমন খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেই। ক্ষতিগ্রস্থ প্রত্যেক জেলে ভাইকে ২৫ হাজার টাকা ও ৪০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। ডিসি আরও বলেন, আমাদের মৎস্য সম্পদ রক্ষায় কখনো কখনো আমরা চ্যালেঞ্জের মধ্যে পড়ি। ভবিষ্যতেও যদি আপনাদের কোনো সহায়তার প্রয়োজন হয়, জীবনমান উন্নয়নের জন্য যদি কোনো দাবি থাকে—আমরা তা শোনার জন্যই সন্দ্বীপ এসেছি।
হারামিয়া ইউনিয়নের হরি দাসের ছেলে রতি দাস বলেন, ডিসি স্যার আমাদের সমস্যাগুলো নিজের মুখে শুনেছেন এবং ভবিষ্যতেও  আমাদের বিভিন্ন সমস্যায় সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। 
উল্লেখ্য , সন্দ্বীপ–বাঁশবাড়িয়া নৌ–রুটে  ফেরি সার্ভিসের  নিরাপদ ও সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে  উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে চ্যানেলের ফেরী রুটে সাময়িকভাবে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা সহ স্থায়ী জাল অপসারণ করা হয়।
এর ফলে সন্দ্বীপের হারামিয়া এবং সংশ্লিষ্ট এলাকার জেলে সম্প্রদায়ের বহু পরিবার জীবিকার প্রধান উৎস হারিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়। প্রায় আট মাস ধরে তারা চরম অনিশ্চয়তায় দিন পার করছিলেন।
মানবিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শনিবারের অনুষ্ঠানে মোট ৩৪ জন ক্ষতিগ্রস্ত জেলেকে সরকারি সহায়তা প্রদান করা হয়।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্à...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত


চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপà...বিস্তারিত


অতীতে শাসকরা শ্রমিকদের খবর রাখেনি: এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

অতীতে শাসকরা শ্রমিকদের খবর রাখেনি: এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার à¦...বিস্তারিত


জমি সংক্রান্ত বিরোধ:ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

জমি সংক্রান্ত বিরোধ:ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল এলাকায় আমজাদ হোসেন (২৫) নামের এক জামায়াত নেà...বিস্তারিত


৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধিঃ পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অং...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর