শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৪৭ পিএম, ২০২৩-০১-০৬
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর স্টেশনের নিকট ভোর ৬টার দিকে খুলনাগামী মহানন্দা ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান সকাল ৬টার দিকে মহানন্দা ট্রেন যাওয়ার পর কলেজ গেট সংলগ্ন রেল লাইনে ওই যুবকের মরদেহ দেখতে পাই। নিহত যুবক সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পালশাপাড়া গ্রামের মোঃ তরিকুল ইসলামের ছেলে আমিনুল হক (২৬)।
তারা আরও জানান, মৃতদেহের কিছুটা দূরে তার ব্যবহৃত স্মার্ট ফোন পাওয়া যায় তবে অনেক চেষ্টার পরেও মোবাইলটির লক খোলা যায়নি। স্থানীয়দের অনেকের দাবি তাকে খুন করে ফেলে রাখা হয়েছিলো, তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ছিলো।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মুঠোফোনে জানান, এটি রেল পুলিশের বিষয় অতএব আমার কোন মন্তব্য না করাই ভালো।
রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান মুঠোফোনে বলেন বিষয়টি আমরা অবগত, ঘটনাস্থলে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করেছি। বিস্তারিত ময়নাতদন্তের পর বলতে পারবো। ওসি সাহেবের সাথে কথা বলতেও বলেন তিনি।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০৬.০১.২০২৩
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited