শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৩৫ এএম, ২০২২-১০-০৫
মু. মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তের মিয়ানমারে কয়েক কি:মি' ভিতরে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল কাদের (৫২) নামের এক রোহিঙ্গার এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত আবদু্ল কাদের ছনখোলা ছেরাকুল এলাকার মীর আহমদের ছেলে।
বিস্ফোরণের শিকার ব্যক্তির স্বজন মো: হোসেন জানান, সীমান্তের মিয়ানমারের ভিতরে গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণের শিকার হন আবদুল কাদের। বিস্ফোরণে ঘটনাস্থলেই তার ডান পা বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যার দিকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। তিনি এখন হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এই বিষয়ে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বলেন, সীমান্তের ভিতরে গেলে এক রোহিঙ্গা মাইন বিস্ফোরণের শিকার হয়েছে বলে শুনেছি। তবে বিস্তারিত জানতে পারিনি।
তবে একটি সুত্রে বলছে, আহত ব্যাক্তিরা মিয়ানমার নাগরিক, তবে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এপার ও উপারে ঘুরে বেড়ায় তারা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited