শিরোনাম
ইলিয়াছ কামাল বাবু, সন্দ্বীপ ব্যুরো প্রধান | ০৩:৩৩ পিএম, ২০২০-০৯-১৫
রহমতপুর ইউনিয়নের বনিয়াদি ও ঐতিহ্যবাহী খান পরিবারের গর্বিত সন্তান মাষ্টার ইলিয়াছ খান।
সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নের আওয়ামী পরিবার বলতে মাষ্টার ইলিয়াছ খানের পরিবার কেই বোঝায়। যার গোটা পরিবার, আত্মীয়- স্বজন, পরিবারের প্রতিটি নারী-পুরুষ সদস্যই আওয়ামী রাজনীতির অনুসারী, অনুরক্ত ও বিশ্বস্থ। আওয়ামী রাজনীতির চরমতম দুর্দিনে,দুর্বিষহ সময়গুলোতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্হায় ছিলো এ পরিবারটি।
রহমতপুর কেঞ্জাতলী বাজারের সমুখে অবস্থিত এ বাড়ীতে কতবারই না বোমা হামলা,গুলিবর্ষণ করা হয়েছে তার কোন হিসেব নেই। কত মামলা খেয়েছেন তারও কোনো হিসেব নেই। মামলা থেকে রেহাই
পেতে জজ কোর্ট, হাই কোর্ট পর্যন্ত দিনের
পর দিন,মাসের পর মাস, বছরের পর বছর
দৌড়াদৌড়ি করতে হয়েছে। কত জায়গা
সম্পত্তি,দোকান ঘর বিক্রি করে রাজনৈতিক মামলা চুকিয়েছেন তার হিসেব নেই।
১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফার ঘোষণার পর থেকে প্রথমে ছাত্র রাজনীতি দিয়ে শুরু তারপর থেকে আওয়ামী রাজনীতি। সেই যে শুরু আজও আছেন বঙ্গবন্ধুর নীতি আদর্শ বুকে ধারন করে।
মাষ্টার ইলিয়াছ খান মানেই রহমতপুর ইউনিয়ন আওয়ামীগ,মাষ্টার ইলিয়াছ খানের আরেক নাম রহমতপুর ইউনিয়ন আওয়ামীলীগ এ কথা বললে অত্যুক্তি হবে না। ২০২০ সালে এসেও মাষ্টার ইলিয়াছ খান সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের প্রভাবশালী সদস্য ছিলেন। রাজনৈতিক,সামাজিক,সাংগঠনিক বিভিন্ন দায়িত্ব নানা সময়ে অত্যন্ত আন্তরিকতার
সাথে মন প্রাণ উজার করে রহমতপুরে কাজ করেছেন। যারা তার সমসাময়িক আছেন, তারাই এ কথা অকপটে স্বীকার করবেন। এমন কি তার কট্টর বিরোধীরাও এ কথা স্বীকার করবেন।
রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে আওয়ামীলীগ কখনও বিজয়ী হতে পারেনি।এমন কী আওয়ামীলীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পরেও পারেনি। কিন্তু ২০১৭ এর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠতা শিক্ষক,পরে প্রধান শিক্ষক,একজন সজ্জন,ভদ্র,অমায়িক,পরোপকারী সর্বজন কর্তৃক গ্রহনযোগ্য ব্যক্তি হিসেবে রহমতপুর ইউনিয়নের মানুষ চেয়ারম্যান হিসেবে মাষ্টার ইলিয়াছ খান কে বিপুল ভোটে নির্বাচিত করে। যা কোনো আওয়ামীলীগ
প্রার্থী হিসেবে প্রথমবারের মতো বিজয়ী চেয়ারম্যান। রহমতপুর ইউনিয়নে সৃষ্টি হলো নতুন ইতিহাস।
আজ বয়সের পড়ন্ত বেলায় রাজনীতিতে নিজকে খুব বেমানান মনে করছেন মাষ্টার ইলিয়াছ খান।অনেকটা আক্ষেপের সুরেই তিনি এ প্রতিবেদকের কাছে রাজনীতির অনেক বিষয়ই তুলে ধরলেন। বললেন রাজনীতি থেকে দুরে সরে যাওয়ার কথা। ইউপিতে নির্বাচন তো আর করবেনই না সাফ বলে দিলেন। এ কথা আরো জোর দিয়ে বললেন তার সুযোগ্য পুত্র সাবেক ছাত্রনেতা ও রহমতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান খান। তিনি এ প্রতিবেদক কে বললেন- ইউপি তে আমাদের খান পরিবার থেকে আর নির্বাচন করবে না। এবং এ ব্যাপারে আমাদের পরিবার নিয়ে কোনো মহল যেনো কোনো প্রকার ফায়দা হাসিলে বিভ্রান্তি না ছড়ায় তা ও বললেন।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited