শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪১ এএম, ২০২৩-১২-১৫
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলেকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলার সদর থানার চরবাগডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া হেরোইনের মূল্য আনুমানিক ১০ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
এ বিষয়ে দুপুরে রাজশাহী র্যাব সদর দফতরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অধিনায়ক লে.কর্নেল রিয়াজ শাহরিয়ার। আটককৃতরা হলেন-চর বাগডাঙ্গা এলাকার শরিফুল ইসলাম ওরফে ধুলু (বাবা) এবং মেমিনুল ইসলাম (ছেলে)।
র্যাব অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চর বাগডাঙ্গা এলাকা দিয়ে সীমান্ত পার হয়ে হেরোইনের বড় চালান আসছে। খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযানে নামে। বৃহস্পতিবার সকালে শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়ার বাড়িতে অভিযান চালায় তারা।
এ সময় তার ছেলে মোমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাড়ির পেছনে বাগানের মধ্যে মাটির গর্তে বালতির ভেতরে পুঁতে রাখা অবস্থায় ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়াকেও আটক করা হয়। আটক ধুলুর বিরুদ্ধে আরো মাদকের মামলা রয়েছে।
অধিনায়ক লে.কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও জানান,চলতি বছর র্যাব-৫ রাজশাহীতে ৮৩ কেজি হেরোইন উদ্ধার করেছে। ১০ কেজি হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের অভিযুক্তদের বিরুদ্ধে প্রস্তুতি চলছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited