শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৫৫ পিএম, ২০২৩-০৫-২৭
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজার। ২৭ মে শনিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে মাছ বাজারস্থ মেম্বার ইসলাম আহমদ মার্কেটের একটি দোকানে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষনিক ভাবে কোথাও হতে আগুন লেগেছে তা জানা যায়নি। এ ঘটনায় কমবেশি ৫/৬ লোক আহত হয়েছে।
এদিকে খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তার আগেই
স্থানীয় ও ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ব্যবসায়ীরা জানান, সাবেক মেম্বার ইসলাম আহমদের মালিকানাধীন মাছ বাজারস্থ টিনসেট মার্কেটে হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পায় তারা। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ব্যবসায়ীরা পানি নিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। এরইমধ্যে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে। তার আগেই ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঐ মার্কেটের প্রায় ২/৩ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন মার্কেটের মালিক নুরুল হুদা টিটু।
খুটাখালী বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মিটু জানান বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে ব্যবসায়ীদের সহযোগিতায় খুটাখালী বাজার রক্ষা পেয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান ও মেম্বার জিশান শাহরিয়ার। তিনি আগুন নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের
প্রাণপন চেষ্টার কথা তুলে ধরে সকল বিপদ-আপদে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন
আফিসার মোঃ সেলিম উদ্দীন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দমকল বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়ায় বড় ধরনের ক্ষতি সাধন হয়নি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited