শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৫৮ এএম, ২০২২-১১-৩০
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে কুবেদ আলী নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুবেদ আলী ভোলাহাট উপজেলার মধ্যখড়কপুর এলাকার মুশরিভুজা মহল্লার মৃত সুলতান আলীর ছেলে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রবিউল ইসলাম বলেন, ২০১৯ সালের জুলাই মাসের ৮ তারিখ দুপুরে পারিবারিক কলহের জের ধরে কুবেদ আলী তার স্ত্রী আয়েশা বেগমের গলায় হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হলে রাজশাহী মেডিক্যালে নেওয়ার পথে তিনি মারা যান।
মামলার একমাত্র আসামি কুবেদ আলী আদালতে বিচারকের সামনে নিজের দোষের কথা স্বীকার করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে এই রায় প্রদান করা হয়।
ফয়সাল আজম অপু
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
২৯.১১.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited