dailyonusondhan

  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম


রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার চক্রান্তের পরিনাম শুভ হবেনাঃঃ আল্লামা নূর হোছাইন কাসেমী

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৬:৩৭ পিএম, ২০২০-০৮-১৯

রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার চক্রান্তের পরিনাম শুভ হবেনাঃঃ আল্লামা নূর হোছাইন কাসেমী

"জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ" এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন- কেবল রাষ্ট্রধর্ম  ইসলাম নয়, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে হবে, তাতেই সংখ্যালগুদেরও পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা থাকবে। রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার চক্রান্তে যারা লিপ্ত রয়েছে তারা এ দেশের স্বাধীনতা বিরোধী, দেশের সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। সরকার যদি চক্রান্তকারীদেরকে সমর্থন করে তাহলে তার পরিনাম কখনোই শুভ হবে না।
আল্লামা কাসেমী আরো বলেন- ১৯৭১ সালে পাকিস্তান থেকে এদেশ স্বাধীন করা হয়েছে অর্থনৈতিক শোষণ-বৈষম্য ও জুলুম-নির্যাতন থেকে মুক্তি লাভের জন্য। ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য নয়। সুতরাং ইসলামবিরোধী যেকোন চক্রান্ত রুখে দাঁড়াতে জনগণ পিছপা হবে না।

আল্লামা কাসেমী আজ ১৯শে অক্টোবর বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে "জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ" কর্তৃক আয়োজিত বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে তদস্থলে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার চক্রান্তের প্রতিবাদে এক  বিশাল মানব বন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

"জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ" এর সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্মমহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মহানগর জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী,মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী,মাওলানা মাহবুবুল আলম,সাংগঠনিক সম্পাদক মুফতি নূর মোহাম্মদ,সহকারী সাধারণ সম্পাদক মাওলানা হেদায়াতুল ইসলাম,মাওলানা সলিমুল্লাহ খান, মাওলানা  সিদ্দিকুল ইসলাম তোয়ায়েল, যু্ব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা বুরহান উদ্দীন, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা  ফাহিম, ছাত্র জমিয়ত মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদ উল্লাহ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মাশকুর আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রব ইউসূফী বলেন- বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে তদস্থলে ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার কোনরূপ চক্রান্ত বরদাশত করা হবে না। বৃটিশ-ভারত থেকে এ অঞ্চল স্বাধীন হয়েছিল শোষণ-বৈষম্য থেকে মুক্তি এবং মুসলিম পরিচিতি ও ইসলামী চেতনাবোধকে সমুন্নত রাখার মহান লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে। সে হিসাবে এ দেশে কেবল রাষ্ট্রধর্ম ইসলাম নয়, বরং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠত হওয়াই যুক্তিযুক্ত।

তিনি আরো বলেন, ইসলাম সহনশীল, শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। অন্যান্য সকল ধর্মাবলম্বীর নাগরিক, সুবিচার ও ইনসাফ পাওয়ার অধিকারকে ইসলাম সব সময় স্বীকার করে। সুতরাং সরকার যদি শক্ত হাতে এহীন পায়তারা বন্ধ না করার ভূল পথে হাটে, তবে এদেশের ৯০% মুসলিম জনতা কখনোই সহ্য করবে না। অশোক কুমারের মত ভিনদেশী দালালেরা ভবিষ্যতে যদি পুনরায় এমন জঘন্য কাজ করে তবে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্à...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর