শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:১৭ পিএম, ২০২৪-০৩-০৮
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী বিভাগে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মান যাচাই প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগীকে রাজশাহী বিভাগীয় নিকাহ রেজিস্ট্রার সমিতির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। আজ শনিবার (০২ মার্চ) রাজশাহীর সাফিনা পার্ক এন্ড রিসোর্টে সমিতির পক্ষ থেকে আয়োজিত কাজীদের পেশাগত মান যাচাই প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে রয়েছেন যথাক্রমে বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক কাজী মোনাঈম খান প্রথম স্থান।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিকাহ রেজিস্ট্রার কাজী কামরুজ্জামান ইউনুস দ্বিতীয় স্থান ও জয়পুরহাট জেলার নিকাহ রেজিস্ট্রার কাজী রেজোয়ান আলী তৃতীয় স্থান অধিকার করেছেন। তাৎক্ষণিকভাবে সমিতির পক্ষ থেকে এই তিন জন কাজীকে পুরস্কৃত করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় সমিতির সভাপতি কাজী আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ও সাধারণ সভায় উপস্থিত ছিলেন যথাক্রমে সমিতির সিনিয়র সহ-সভাপতি ও নাটোর জেলা সভাপতি কাজী রিয়াজুল হক মমিন, সমিতির সহ-সভাপতি ও নাটোর জেলা সমিতির উপদেষ্টা কাজী আবুল হোসেন, সমিতির উপদেষ্টা ও পাবনা জেলা সমিতির সভাপতি কাজী শফিকুল ইসলাম, সমিতির সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলার সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান রুমি, সমিতির উপদেষ্টা ও বগুড়া জেলা সভাপতি কাজী আবু বকর সিদ্দিক, সমিতির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা সাধারণ সম্পাদক কাজী মোনায়েম খান।
আরও উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা ও নওগাঁ জেলা সভাপতি কাজী আমিনুল ইসলাম ও নওগাঁ জেলা সাধারণ সম্পাদক কাজী আব্দুল জলিল, রাজশাহী জেলা সভাপতি ডঃ দুররুল হুদা, সাধারণ সম্পাদক কাজী জহুরুল আলম ও মহানগর সভাপতি কাজী খয়বর হোসেন, সমিতির উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি কাজী সেতাউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাহী সভাপতি কাজী মাহফুজুর রহমান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited