শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৫:৪১ পিএম, ২০২১-০৬-১০
নগরীর পাঁচলাইশে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ১১ দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাসপোর্টের আবেদন করতে আসা দুই ভাইকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন সাইফুল হক (৪১), জাকির হোসেন রাজু (৫০), সাইফুল ইসলাম (৫৮), আমিনুল ইসলাম (৫৬), রফিক আহাম্মদ (৪৮), জহির উদ্দিন (৪৮), মোহাম্মদ মিয়া জুনায়েদ (৩৬), মজিবুল হক সোহেল (৪০), আহম্মদ হোসেন (৪৭), জামাল উদ্দিন (৪১) এবং হাজী মো. শফি (৭০)। তাদের বাড়ি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়।
পুলিশ জানায়, কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা থেকে সোহেল রানা নামে এক শিক্ষার্থী ও তার বড় ভাই আলী আকবর সকালে পাসপোর্টের আবেদন করতে পাঁচলাইশের আঞ্চলিক কার্যালয়ে যান। তারা গেটে পৌঁছার পর ২০ থেকে ২২ জন লোক তাদের ঘিরে ধরে। সেখানে যাওয়ার কারণ জানতে চান। তখন সোহেল রানা জানান, তিনি প্রথমবার পাসপোর্ট করবেন এবং তার ভাইয়ের জন্য নতুন পাসপোর্ট বই ইস্যুর আবেদন করবেন। তখন ঘিরে ধরা লোকজন তাদের দ্রুত ও সহজে কাজ করে দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তারা সরকারি নিয়মে আবেদন করবেন জানালে ওই লোকজন মারমুখী হয়ে ওঠেন এবং তাদের বিভিন্নভাবে হেনস্থা করতে থাকেন। একপর্যায়ে আলী আকবরের পকেট থেকে ৫ হাজার টাকা কেড়ে নেন।
এ ব্যাপারে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, সোহেল রানা জটলা থেকে কৌশলে সরে এসে আমাকে ফোন করেন। আমি দ্রুত টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ১১ জনকে ধরে ফেলি। এ সময় আরও কয়েকজন বিভিন্নভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের কয়েকজনকে তল্লাশি করে মোট ৫৫ হাজার টাকা উদ্ধার করি। এর মধ্যে আলী আকবরের কাছ থেকে কেড়ে নেওয়া ৫ হাজার টাকাও আছে। আঞ্চলিক পাসপোর্ট অফিসকেন্দ্রিক ৩০ জন সক্রিয় দালালের নাম আমরা পেয়েছি। তারা অতিরিক্ত টাকা দিয়ে সাধারণ লোকজনকে পাসপোর্ট করতে বাধ্য করে। আমরা অভিযোগ পেয়েছি, তারা রোহিঙ্গাদের পাসপোর্ট পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখে। আমরা সব দালালকে গ্রেপ্তারের চেষ্টা করছি।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited