dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ০৭:১৪ পিএম, ২০২৩-০৬-০১

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

"তামাক নয়, খাদ্য ফলান" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আহ্ছানিয়া মিশন ৩০ জেলায় মানববন্ধন ও র‌্যালীর উদ্যোগ গ্রহণ করেছিলো। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিসি অফিসের সামনে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 

এ সময়, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করার লক্ষ্যে ও ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩)-এর অধিকতর সংশোধনের লক্ষ্যে প্রস্তাবিত খসড়া আইনটি দ্রত পাশ করে এর বাস্তবায়নের দাবি জানান বক্তারা। বক্তারা জানান, খসড়া আইনটি পাশ হলে একই সঙ্গে দেশে তামাকের ব্যবহার হ্রাস এবং এর মারাত্মক স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতি আরও কমানো সম্ভব হবে।

সর্বোপরি, সংশোধনীটি পাস করা হলে তামাক নিয়ন্ত্রণ আইনটি আরও শক্তিশালী হবে যা বাংলাদেশে তামাকের ব্যবহার কমাবে। একই সঙ্গে তামাক ব্যবহারের ফলে প্রতিবছর যে এক লাখ ৬১ হাজার মানুষের প্রাণহানি হয় সেটি কমানো সম্ভব হবে। এছাড়াও তামাক ব্যবহারজনিত কারনে উৎপাদনশীলতা হারানো এবং চিকিৎসা বাবদ বছরে যে ৩০ হাজার কোটি টাকা ব্যয় হয় তা কমানো সম্ভব হবে। 

তামাক চাষীদের জন্য বিকল্প শস্য উৎপাদন এবং বিপণনের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের টেকসই, পুষ্টিকর ফসল চাষে উৎসাহিত করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে জনসাধারণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘গ্রো ফুড, নট টোব্যাকো’ যার বাংলা ভাবার্থ করা হয়েছে- "তামাক নয়, খাদ্য ফলান"।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। প্রতি বছর ৩১ মে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।

র‌্যালী ও আলোচনা শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর